1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকাস্থ মানিকগঞ্জ কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত বান্দরবানে এতিম শিক্ষার্থীদের মাঝে এপেক্স ক্লাবের ঈদ উপহার ও ইফতার মাহফিল ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য -লায়ন মোঃ আবু ছালেহ্ জুয়েল শাহ আলমের দাপটে বায়েজিদে নিরাপত্তা সংকট, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সুরের সাধক এস. এম. ফরিদ আমাদের সাংস্কৃতিক বিবেকের অংশ” এস এম ফরিদ এর স্মরণ সভায়—উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলাম চন্দনাইশে এমপি জসীম উদ্দীন আহমেদের মানবিক কার্যক্রম হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানে “আমরা সিলেটবাসীর” নিন্দা ও প্রতিবাদ চন্দনাইশে পৃথক পৃথক ইফতার মাহফিল অনুষ্ঠিত চন্দনাইশে আল-আমিন মেমোরিয়াল ট্রাষ্টের ২০ টাকা মূল্যে চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন চন্দনাইশে যুবদলের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন এমপি জসীম উদ্দীন আহমেদ

লাইসেন্স ছাড়াই মুদি দোকানে ওষুধ বিক্রি: ঝুঁকিতে শোভনদন্ডি–হিলোচিয়া ও মহাজন হাট এলাকার সাধারণ মানুষ”

  • সময় মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১২৯ পঠিত

 

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

হিলোচিয়া,সামদরিয়া বাজার, শোভনদন্ডি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ও মহাজন হাট এলাকায় উদ্বেগজনক হারে বেড়ে উঠছে লাইসেন্সবিহীন ও সরকারি অনুমোদন ছাড়া বিভিন্ন মুদি দোকানে ওষুধ বিক্রি।
যা সাধারণ মানুষের জন্য তৈরি করছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি।

স্থানীয় ফার্মেসিতে না গিয়ে অনেকেই এখন প্রয়োজনীয় এমনকি ডাক্তারের প্রেসক্রিপশনের ওষুধও কিনছেন মুদি দোকান থেকে।
অভিযোগ রয়েছে, এসব দোকানে কোনো ফার্মেসি লাইসেন্স নেই, নেই প্রশিক্ষিত ফার্মাসিস্টও।

মুদি দোকানই পরিণত হয়েছে ফার্মেসি। চাল-ডাল ও নিত্যপণ্যের পাশাপাশি প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনতে পাওয়া যায় এসব দোকানে। বারবার চেষ্টার পরও দমানো যাচ্ছে না অবৈধভাবে ওষুধ বিক্রি। বিশেষ করে গ্রাম কিংবা মহল্লার দোকানগুলোতে এ ব্যবসা দিনদিন বাড়ছে

এ বিষয়ে ফার্মেসি কর্মীরা বলছেন—
“ওষুধ দিতে হলে অভিজ্ঞতা লাগে, নির্দিষ্ট কোর্স করতে হয়। কিন্তু কিছু মানুষ অল্প বিদ্যা নিয়ে, কোনো বৈধতা ছাড়াই ওষুধ বিক্রি করছে, যা সম্পূর্ণ অবৈধ।”

তারা আরও জানান, ভুল ওষুধ কিংবা ভুল ডোজের কারণে যে কারও শারীরিক অবস্থা মারাত্মক খারাপ হতে পারে, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটতে পারে।সাধারণ মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় এখনই প্রয়োজন কার্যকর নজরদারি।নইলে লাইসেন্সবিহীন ওষুধ বিক্রির এই প্রবণতা ভবিষ্যতে আরও বড় বিপদের কারণ হতে পারে।দেখার বিষয়, প্রশাসন কবে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়।

এ বিষয়ে ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান মোঃ আরাফাত হোসেন নবাব বলেন:- ভুল ঔষধ অথবা ভুল রোগের ঔষধ মানব শরীরের যে এন্টি বডি সেল রয়েছে এগুলো নষ্ট করে দে। এর ফলে অন্য কোন রোগের ঔষধ মানব শরীরে কাজ করা বন্ধ করে দে। । ঔষধ কাজ না করলে একজন মানুষ কখনো সুস্থ হয়ে উঠতে পারে না। এর ফলাফল মৃত্যু ছাড়া আর কিছুই নয়। তিনি আরো বলেন অল্প বিদ্যা ভয়ংকর , তাই অভিজ্ঞতা ছাড়া ওষুধ বিক্রি করা উচিত নয়। তাছাড়া জনগণেরও উচিত ফার্মেসি থেকে ঔষধ নেওয়া।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট