1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্দরটিলায় গণসংহতি আন্দোলনের বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জাসাস এর ইফতার মাহ‌ফি‌লে ভু‌মি ও পার্বত‌্য জেলা বিষয়ক মন্ত্রী ব‌্যা‌রিষ্টার মীর মোহাম্মদ হেলাল উ‌দ্দিন। কেমন রাষ্ট্র চাই’ বইয়ের মোড়ক উন্মোচন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রমজানের তাৎপর্য তুলে ধরলেন বক্তারা ফটিকছড়িতে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণে লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন প্রতিবন্ধিদের ঈদ উপহার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু হাটহাজারীতে মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল, সিয়াম সাধনার মাধ্যমে নফল ইবাদতে মনোযোগের আহ্বান পটিয়ায় হযরত মোস্তাক বিল্লাহ (রহ.) স্মরণসভা উপলক্ষে প্রস্তুতি সভা

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের ফ্রি কর্ণছেদন, খতনা ও চক্ষু শিবির অনুষ্ঠিত

  • সময় শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ পঠিত

 

আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ-এর অন্যতম অঙ্গসংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট কম ভাগ্যবান মানুষের দোরগোড়ায় সেবার অঙ্গীকার নিয়ে বছরব্যাপী মানবিক উদ্যোগের অংশ হিসেবে হাটহাজারী উপজেলার পশ্চিম মির্জাপুরে অবস্থিত আলহাজ্ব নাদিরা হোসেন মাদ্রাসা প্রাঙ্গণে ফ্রি কর্ণছেদন, খতনা ও চক্ষু শিবির আয়োজন করা হয়।

শনিবার, ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত এই সেবা কার্যক্রমে প্রধান অতিথির আসন অলংকৃত করেন লায়ন্স জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন ইফতেখার হোসাইন খান চৌধুরী, এমজেএফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের প্রেসিডেন্ট লায়ন মো. নুরুল আকবর কাজল। ক্লাব সেক্রেটারি লায়ন উজ্জল কান্তি বড়ুয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার চেয়ারম্যান মো. আবুল হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্লাব এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন মোহাম্মদ জাহেদ হোসেন, লিও ক্লাব কো-এডভাইজার লায়ন মো. হাবিবুর রহমান, মাদ্রাসার পরিচালক সাব্বির ইবনে হোসাইন ও শফিকুল আলম, মাদ্রাসার প্রিন্সিপাল ইশতিয়াক সিদ্দিকী, সিএলএফ কর্মকর্তা জসিম উদ্দিন।

শিবিরে এলাকার পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। দক্ষ চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক প্রচেষ্টায় শিবিরটি অত্যন্ত সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। এ ধরনের মানবসেবামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে একটি মানবিক ও সেবাপ্রধান সমাজ গঠনে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট