1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
সৃষ্টিকর্মে চিরঞ্জীব তুমি -মো: ওসমান হোসেন সাকিব কৃত্রিম কিডনি তৈরি করে সারা বিশ্বে চমক লাগান চট্টগ্রামের সন্তান ড. শুভ রায়। বোয়ালখালীতে কারখানায় চোর সন্দেহে আটক যুবকের মৃত্যু এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর ধর্ষণ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত শফিকুল সভাপতি আলমগীর সাধারণ সম্পাদক পটিয়ায় মানবতার বন্ধনের কার্যকরী কমিটি গঠন। জাসাস চট্টগ্রাম মহানগর এর উ‌দ্যেগে জাতীয় ক‌বি কাজী নজরুল ইসলা‌মের ১২৭ তম জন্মবার্ষির্কী উদযাপন সম্পন্ন। আবারও চট্টগ্রাম নগরীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগ, গ্রেপ্তার মুদি দোকানি ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত পটিয়ায় বাসচাপায় প্রাণ গেল দুই কিশোরের। বাড়ি নির্মাণের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রকৌশলী মোমিনুল হক দেশকে এগিয়ে নিতে সততার সাথে কাজ করে যাচ্ছে প্রয়াস

লোহাগাড়ায় দ্বীনি শিক্ষা বিস্তারে তালিমুল কুরআন মাদ্রাসা অনন্য অবদান রাখছে : আলহাজ্ব মাওলানা শাহজাহান

  • সময় রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৭১৬ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান তালিমুল কুরআন মাদ্রাসা ও মাসুমা ফাউন্ডেশন এতিমখানার হাফেজ ছাত্রদের বার্ষিক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানটি মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ শাহজাহান’র সভাপতিত্বে ২৮ আগস্ট ২০২২ মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর মোহাম্মদ নুরুচ্ছফা (ছফা)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমএসকে ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমী, মাদ্রাসার পরিচালক আলহাজ্ব মোহাম্মদ শাহে আলম, আলহাজ্ব মোহাম্মদ সেলিম উদ্দিন, আলহাজ্ব মোহাম্মদ শাহাদাত হোসেন, মাদ্রাসার মোহতামিম মাওলানা মোহাম্মদ ফরিদুল হক, নায়েবে মোহতামিম মাওলানা মোহাম্মদ আমিন উল্লাহ আজাদ প্রমুখ। সভাপতির বক্তব্যে আলহাজ্ব মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেন, লোহাগাড়ায় দ্বীনি ও আধুনিক শিক্ষা বিস্তারে তালিমুল কুরআন মাদ্রাসা ও মাসুমা ফাউন্ডেশন এতিমখানা অনন্য অবদান রাখছে। তিনি আরও বলেন, আমরা জাতি হিসেবে বেশ সমৃদ্ধ ও আত্নমর্যাদাশীল। আমাদের কাছে একটি ঐতিহ্যময় ইতিহাস আছে যা আমাদের বিশ্ব দরবারে উচ্চ আসনে সমাসীন করেছেন। পরিশেষে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট