1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং’র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পটিয়ায় মাটিকাটা প্রতিরোধে সংঘর্ষ, দু’পক্ষের ধস্তাধস্তি। বাঘাইছড়িতে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান সীতাকুণ্ডে অভিযানে জাল জব্দ বোয়ালখালীতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন নিয়ে উঠান বৈঠক কালুরঘাট সেতু নির্মাণে পদক্ষেপ শুরু: সাংসদ এরশাদ উল্লাহ আজই চসিক’র মেয়াদ শেষ, বর্তমান মেয়র চান পদে থাকতে। কী বলছে আইন? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রত্যয়ের বাংলা বর্ণমালা ও বানান প্রতিযোগিতা পটিয়া সিটি আইডিয়াল স্কুল পরিদর্শন করলেন সচেতন নাগরিক ফোরামের নেতৃবৃন্দ। ভাষা শহীদদের প্রতি বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের শ্রদ্ধা নিবেদন

শতবর্ষী বৃক্ষ নিধন করে হাসপাতাল চাইনা চট্টলাবাসী

  • সময় শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৫৯৭ পঠিত

ইসমাইল ইমন,চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
চট্টগ্রামের সিআরবি শিরিষ তলা শতবর্ষী বৃক্ষ নিধন করে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে উঠেছে চট্টলার সামাজিক সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠন।
এরই ধারাবাহিকতায় শনিবার ১৭ জুলাই চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চল সিআরবি শিরিষ তলা দুর্নীতিবিরোধী সচেতন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয় সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক এমডি মাসুদ এর সঞ্চালনায়, বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি লায়ন আনোয়ারুল আজিম, সহ সভাপতি সাংবাদিক শিব্বীর আহমেদ, যুগ্ন মহাসচিব ইসমাইল ইমন, সাংস্কৃতিক সম্পাদক আহমদ উল্লাহ মাহমুদ,সহ সাংস্কৃতিক সম্পাদিকা মানবাধিকার নেত্রী কাজল আক্তার, ফারজানা সহ আরো অনেকে।
এই সময় বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন একাত্মতা ঘোষণা করেউক্ত মানববন্ধনে যোগ দেন।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, জননেত্রী শেখ হাসিনার পরিষদ, জুঁই ফুল, ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন, প্রিয় বাংলাদেশ ও চাটগাঁইয়্যা নওজোয়ান।
দুর্নীতিবিরোধী সচেতন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি ও মানববন্ধনে সমর্থনকারী সকল সংগঠনের প্রতিনিধিদের একটাই দাবি শতবর্ষী নিধন করে কোনক্রমেই হাসপাতাল নির্মাণ করতে দেওয়া হবে না। নেতৃবৃন্দ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান পূর্বাঞ্চল রেলের অকেজো পড়ে থাকা হাসপাতালের সাথে সমন্বয় করে নতুন হাসপাতাল নির্মাণ করা হোক অথবা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সংস্কারহীন অবস্থায় পড়ে থাকা জায়গাতে হাসপাতাল নির্মাণের ব্যাপারে বিবেচনা করা হোক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট