1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ লোহাগাড়ায় একতা সংঘে উদ্যোগে ৪২ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ চট্টগ্রামে বিপণিকেন্দ্রে ভয়াবহ আগুনে নিহত- ২ মুসলিম জীবনে ঈদুল ফিতর ও সদকাতুল ফিতরের বিধান – সৈয়দ মোহাম্মদ জালাল উদ্দিন আল আযহারী সন্দ্বীপ চ্যানেলে অভিযান চালিয়ে জাল জব্দ বাঘাইছড়িতে মানববন্ধন ও স্মারকলিপির প্রধান আত্মসমর্পণকারী জলদস্যুদের মাঝে চট্টগ্রাম র‍্যাবের ঈদ উপহার বিতরণ চটগ্রাম সিটিজেনস ফোরাম মহানগরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিলেট মিউজিশিয়ানস ক্রিকেট কাপ সিজন-৪: প্লেয়ার ড্রাফট সম্পন্ন পথশিশুদের আইন দিয়ে নয় আদর দিয়ে মূলধারায় ফিরিয়ে আনুন – আমীরুল ইসলাম

শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

  • সময় বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২৫ পঠিত

 

চট্টগ্রামে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ। বৃহস্পতিবার ১৯ মার্চ চট্টগ্রামের দেওয়ান বাজারস্থ সি অ্যান্ড বি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাকলিয়া দক্ষিণ এলাকার ৫০০ পরিবারের মাঝে শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শিপার্স কাউন্সিলের প্রাক্তন পরিচালক লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ-এর তত্ত্বাবধানে এ সময় উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন লায়ন উজ্জল কান্তি বড়ুয়া, পৃথ্বীরাজ, মো. শাহীন ও মাসুদ।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য প্রদানকালে প্রাক্তন পরিচালক লায়ন লোকপ্রিয় বলেন, শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ প্রতি বছর পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে থাকে। তিনি এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। শেষে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ-এর পক্ষ থেকে উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানানো হয়।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট