1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
যথাযোগ্য মর্যাদায় হালিশহর থানার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি পুলিশের শ্রদ্ধা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ‘সিলেট উন্নয়ন মঞ্চ’র শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও পথসভা হযরত মাছুম আউলিয়া (রঃ) এর ৬৪তম বার্ষিক ওরশ উপলক্ষে পটিয়ায় ফ্রি চিকিৎসা ক্যাম্প বাঘাইছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি’র) শ্রদ্ধাঞ্জলি বাঘাইছড়িতে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া কামিল মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত মহান স্বাধীনতা দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আনোয়ারায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা চন্দনাইশে স্বাধীনতা দিবসে শহীদ মিনারে চন্দনাইশ প্রেসক্লাব (১৯৮৪)‘র শ্রদ্ধা

শেখ রাসেল মেমোরিয়াল সমাজকল্যাণ সংস্থার ‘শেখ রাসেল দিবস’ উদযাপন।

  • সময় সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৭৪৫ পঠিত

ইসমাইল ইমনঃ

শেখ রাসেল মেমোরিয়াল সমাজকল্যাণ সংস্থার আয়োজনে জাতীয় শেখ রাসেল দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হৃদয়ে শেখ রাসেল, অসহায় শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, গুণীজন সম্মাননা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ রাসেল মেমোরিয়াল সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম ও স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের দপ্তর সম্পাদক মঈনুদ্দিন কাজী মুরাদ, কোষাধ্যক্ষ রুবেল শিকদারসহ অনেকে।

জনপ্রিয় নাট্যব্যক্তিত্ব তারিন জাহান, স্বাধীন বাংলা বেতারের শব্দ সৈনিক বীর মুক্তিযোদ্ধা শিল্পী রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সমন্বয়ক অরুন সরকার রানা ও জাতীয় পর্যায়ের শিপ্লীদের উপস্থিতিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী জনাব মোঃ নুরুজ্জামান আহমেদ এম.পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এম.পি। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন- সংগঠনের প্রধান উপদেষ্টা বগুড়া-৭ আসনের এম.পি মোঃ রেজাউল করিম বাবলু, বীর মুক্তিযোদ্ধা আশালতা বৈদ্য, উপ-সচিব মনির হোসেনসহ সংগঠনের অন্যান্য উপদেষ্টাগন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজ ১৮ই অক্টোবর বাংলাদেশের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কোল আলো করে ফুটফুটে এক শিশুর জন্ম হয় শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করে বিপথগামী সেনা সদস্যরা। সেদিন মাত্র দশ বছরের শেখ রাসেলকেও তারা নির্মমভাবে হত্যা করে। অনেক আকুতির পরও ঘাতকের মন গলাতে পারেনি ছোট্ট শিশু রাসেল। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ছোট ভাই রাসেল আজ বেচে থাকলে ৫৭ বছরের টকবগে জোয়ান থাকতো। তার পিতা বঙ্গবন্ধুর মতোই দেশের জন্য নিজেকে বিলিয়ে দিতো।

অনুষ্ঠান শেষে সকলে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। সম্পূর্ণ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল বাংলা টিভি, নিউজ হান্ট ও আমার সময়। সার্বিক সহযোগিতা করেন দেশের খ্যাতনামা কয়েকটি প্রতিষ্ঠান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট