1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
রক্তঝরা পথ পেরিয়ে: বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের অবিনাশী যাত্রা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া সীতাকুণ্ডে ঈদ জামায়াতে সন্ত্রাসী চাঁদাবাজদের সর্তক করলেন এম পি ধর্মীয় ভাবগাম্ভীর্যে চট্টগ্রামে পবিত্র ঈদের জামাতে দল-মতের মানুষের ঢল শোক সংবাদ মির্জাখীলসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন সুবিধাবঞ্চিত শিশুদের রাঙাতে ‘বি ফর বাংলাদেশ’-এর ‘রঙিন হাতে ঈদ’ উৎসব জুমাতুল বিদায় ঢাকা ও চট্টগ্রামে মুসল্লীদের ঢল- শনিবার ঈদুল ফিতর দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার ঈদকে ঘিরে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, র‍্যাবের টহল বৃদ্ধি আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের ৬৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

সংযুক্ত আরব আমিরাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • সময় সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৩৯৪ পঠিত

মোহাম্মদ আরমান চৌধুরী

ইউ এ ই প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাত বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য নুর নবী ভুইয়ার উপস্থাপনায় যুগ্ম আহবায়ক আলহাজ্ব শরাফত আলীর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক প্রকৌশলী মোঃ সালাউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির কমিটির সদস্য সিরাজুল ইসলাম নওয়াব, এডভোকেট শহিদুল ইসলাম, প্রকৌশলী রফিকুল ইসলাম খাঁন, সেলিম উদ্দিন খাঁন, বেলাল হোসেন, মুসা আল মাহমুদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, রাসেল খাইমা বিএনপির সাবেক উপদেষ্টা ও সিআইপি জনাব আক্তার হোসেন,
সাবেক দুবাই বিএনপির সহ-সভাপতি সি আই পি মোঃ নজরুল ইসলাম, বরগুনা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা সৈয়দ জহিরুল ইসলাম, শারজাহ্ সহ-সভাপতি লায়ন মোহাম্মদ ওসমান চৌধুরী, মোহাম্মদ ইদ্রিস,ওমান যুবদলের সাধারণ সম্পাদক রবি উল্লাহ,সংযুক্ত আরব আমিরাত যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু ইউসুফ রানা,সংযুক্ত আরব আমিরাত বরিশাল বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি নাজমুল হোসেন সাঈদ, আজমান রেডিমেন্ট গার্মেন্ট এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা কবির হোসেন, বিএনপির নেতা আজিম উদ্দিন, মোশারফ হোসেন খান, আবির বিএনপির প্রধান উপদেষ্টা শওকত হায়াত, শারজাহ বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফরিদ, যুবদলের সহ-সভাপতি জানে আলম, দুবাই বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্দিস, সংযুক্ত আরব আমিরাত স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবু রাসেল,
শারজাহ যুবদলের সভাপতি মানিকুল ইসলাম,নসাংগঠনিক সম্পাদক মোঃএকলাস, আজমান যুবদল সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সংযুক্ত আরব আমিরাত শ্রমিক দলের যুগ্মসাধারণ সম্পাদক জিয়াউদ্দিন বাবলু, সাবেক দুবাই বিএনপির নেতা মোঃ এনাম, শারজাহ বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ জামাল হোসেন, আজমান বিএনপির সাংগঠনিক সম্পাদক – আব্দুস সাত্তার, দুবাই যুবদলের সাবেক সভাপতি মোঃ মাহামুদ, যুব নেতা প্রকৌশলী তানভীর, রাসেল খাইমা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন খন্দকার, মুসাফফা যুবদলের মহিলা নেত্রী আমেনা বেগম সহ বিএনপি যুবদল ও স্বেচ্ছাসেবক দল এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি এই জন্য তিনি আপোষহীন দেশনেত্রী হিসেবে পরিচিত লাভ করেন। যখনই দেশের স্বৈরাচার গণতন্ত্র ধ্বংস করার ষড়যন্ত্র করছে তখনই দেশনেত্রী ১৮ কোটি মানুষ কে সাথে নিয়ে আন্দোলন মাধ্যমে গনতন্ত্র রক্ষা করে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে কে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে উন্নয়ন শীল দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে পরিচিত করান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উওর সূরী আগামী বাংলাদেশে রাষ্ট্রপ্রধান ৩১ দফার রুপকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দ্রুত দেশে ফিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট