1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
সানজিয়েকুন ও স্নায়ুর শর্টসার্কিট -অভিলাষ মাহমুদ বেঁধে পেটালে তুইও সহ্য করবি -লায়ন মোঃ আবু ছালেহ্ পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন জননেতা আতাউর রহমান খান কায়সার আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা লোহাগাড়ার ক্যান্সার আক্রান্ত নারীকে লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের আর্থিক সহায়তা প্রদান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত উৎফল বড়ুয়া সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীলঙ্কা চ্যাপ্টারের কমিটি গঠন ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন অনুষ্ঠিত প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” ১৩ তম পর্ব অনুষ্ঠিত  রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের পটিয়া উপজেলা ও পৌরসভার উপদেষ্টা কমিটি গঠন ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ৪ দিনব্যাপী যিকরে মিলাদুন্নাবী (সা.) সেমিনার সম্পন্ন

সন্তান এর জন্য পারিবারিক শিক্ষা অতীব গুরুত্বপূর্ণ।

  • সময় শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৫২৯ পঠিত

আমাদের সমাজে জীবন যাপন করতে প্রত্যেক মানুষের সব চেয়ে বেশি যা প্রয়োজন তা হলো আমাদের পারিবারিক শিক্ষা। কারণ আমরা সভ্যতা ভদ্রতা নৈতিকতা কৃতজ্ঞতা বোধ একে অপরের প্রতি শ্রদ্ধা-স্নেহ পরোপকার উদার মনের মানসিকতা এই গুলো প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে তেমন অর্জন করা সম্ভব হয় না। শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়া লেখা করে শিক্ষিত হতে পারলেও সুশিক্ষায় শিক্ষিত টা পারিবারিক শিক্ষা থেকে হতে হয়। বাংলায় একটা প্রবাদ আছে আম যদি মিষ্টি হয়, তাহলে তার আটিও মিষ্টি হবে, অর্থাৎ আদর্শ পরিবারের সন্তান আদর্শ সন্তান হবে।

সন্তানের জন্ম হওয়ার পর থেকে পরিবার তাকে যে শিক্ষা দিবে ধাপে ধাপে সে শিক্ষায় সামনের দিকে অগ্রসর হবে। তাই একজন আদর্শ মানুষ হিসেবে সন্তানকে সু-সন্তান গড়ার জন্য পিতা-মাতা ও পরিবারের সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আপনার সন্তান কোথায় যাচ্ছে কার সাথে কি করছে এগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। তা না হলে, হতে পারে আপনার সন্তান মাদকাসক্ত সন্ত্রাসী চাঁদাবাজ সমাজের কলঙ্ক।
ঘরের পরিবেশ ভালো বলেই যে সন্তান সভ্য ভদ্র ও আদর্শবান হবে তা ঠিক নয়। সন্তান কাদের সঙ্গে মিশে বন্ধুত্ব করে সেদিকেও দৃষ্টি রাখতে হবে। কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। তাই সন্তানের উপর লক্ষ্য রাখতে হবে সন্তান কাদের সাথে চলাফেরা করছে কি করছে। শিক্ষিত হওয়ার জন্য যেমন একাডেমিক শিক্ষার প্রয়োজন তেমনি সন্তানকে সুস্থ মানসিকতার ধারক-বাহক করার জন্য সভ্যতা ভদ্রতা নৈতিকতা ও কৃতজ্ঞতা প্রকাশ করার মত মনের অধিকারী গড়ে তুলতে হবে। মানসিক বিকাশ নৈতিক চরিত্র গঠনে পরিবারের ভূমিকা অপরিসীম। পরিবার থেকেই শিশু বা সন্তান প্রাথমিক শিক্ষা লাভ করে। সমাজ বিজ্ঞানীদের দৃষ্টিতে পরিবার হচ্ছে সমাজ জীবনের ভিত্তি প্রস্তর। পরিবারকে সমাজ দেহের হার্টের সাথে তুলনা করা চলে। এই হার্ট যদি দুর্বল বা বিকল হয়ে পড়ে তাহলে পুরো সমাজ ব্যবস্থায় বিকল হয়ে যাবে। তাই অবশ্যই সন্তান এর জন্য পারিবারিক শিক্ষা অতীব গুরুত্বপূর্ণ।

লেখক
আদর্শ সরোয়ার উদ্দিন নিরব।
শিক্ষার্থী ছোট দারোগারহাট তাহের মঞ্জুর কলেজ, সীতাকুন্ড, চট্টগ্রাম
সদস্য
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট