1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্প্রীতির অনন্য প্রতীক: পহেলা বৈশাখ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩৩ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রের প্রতি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান

সাঁতার শিখাতে গিয়ে পুকুরে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

  • সময় সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২৩৮ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের পটিয়ায় সাঁতার শিখাতে গিয়ে পুকুরে ডুবে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার আশিয়া ইউনিয়নের মধ্যম বাথুয়া ৭নং ওয়ার্ডের স্থানীয় একটি পুকুরে তাদের এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার আশিয়া ইউনিয়নের মধ্যম বাথুয়া ৭নং ওয়ার্ডের বাসিন্দা বজল আহমদের ছেলে মোহাম্মদ নাছির (৫৫) ও তার ভাতিজা মোহাম্মদ আরিয়ান (১৫)। সে বাহার উদ্দিনের ছেলে।

জানা গেছে, আরিয়ানের পরিবার দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহরে ভাড়া বাসায় থাকেন। কোরবানির ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি আসেন। সোমবার দুপুরে চাচা ভাতিজা পুকুরে গোসল করতে যায়। এসময় চাচা নাছির ভাতিজাকে সাঁতার শেখানোর চেষ্টা করে। সাঁতার শেখানোর এক পর্যায়ে হাত থেকে ভাতিজা ছুটে যায়। ভাতিজাকে খুঁজতে গিয়ে চাচাসহ পানিতে ডুবে মারা যান। বেশ কিছুক্ষণ পর পানিতে তাদের মরদেহ ভেসে উঠলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পটিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ওয়ার্ড মেম্বার আবুল ফয়েজ জানান, দুপুরে গোসল করতে নেমে আপন চাচা-ভাতিজা মারা গেছেন। পরে তাদের মরদেহ পুকুরে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।

এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবরে পুরো পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকা জুড়ে চলছে শোক ও বিষাদের আবহ। এদের অকাল মৃত্যুতে পুরো এলাকাবাসী ব্যথিত ও শোকাহত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট