1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে পৃথক মোটর বাইক দুর্ঘটনায় নিহত-৩, আহত-১ ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী অসহায় ও নিম্ন আয় রোজাদার পরিবারের পাশে প্রয়াস সম্প্রীতি ও বিশ্বশান্তির বার্তায় কক্সবাজার সৈকত থেকে বৌদ্ধ ভিক্ষুদের ঢাকামুখী পদযাত্রা বাঘাইছড়িতে নতুন ডিজাইনে বড়ুয়া ইলেক্ট্রনিক্স শুভ উদ্বোধন বোয়ালখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামী ফ্রন্টের উদ্যোগে পোপাদিয়ায় ইফতার বিতরণ সিলেটে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর রমজানের ইফতার, দোয়া মাহফিল ও সেবা কার্যক্রম অনুষ্ঠিত পটিয়ায় রমজানে ইফতার ও মাসব্যাপী কোরআন বিতরণ কর্মসূচির উদ্বোধন, মরহুম অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম খাঁন (রহ.) স্মরণে দোয়া চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে বৃহৎ ইফতার মাহফিল: প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ, সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান

সাংবাদিক পরিচয়ে আবাসিক হোটেলে অভিযান চালানো সেই হান্নান আটক।

  • সময় মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৩৪২ পঠিত

মোঃ শেখ ফরিদ মিরসরাই

চট্টগ্রামের একটি আবাসিক হোটেলে সাংবাদিক পরিচয়ে তল্লাশি অভিযান চালানোর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া হান্নান রহিম তালুকদারকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) রাতে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।

আটক হান্নান রহিম নিজেকে দৈনিক চট্টগ্রাম সংবাদ-এর সম্পাদক এবং CSTV24 নামের একটি অনলাইন টিভির চেয়ারম্যান হিসেবে পরিচয় দেন। এ ছাড়া সম্প্রতি তিনি বিএনপির রাজনীতির সঙ্গেও জড়িত হয়েছেন বলে জানা গেছে, এবং দলের একাধিক নেতার সঙ্গে ছবি তুলে তা সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন।

সম্প্রতি চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার আবাসিক হোটেলে ঢুকে অভিযান চালান হান্নান। হাতে বুম মাইক্রোফোন ও ক্যামেরা নিয়ে তিনি একের পর এক কক্ষে গিয়ে অতিথিদের নাম-পরিচয়, অবস্থান ও আগমনের কারণ জানতে চান। এমনকি কয়েকজনকে ভিডিও ক্যামেরার সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদও করেন, যার মধ্যে এক দম্পতিকে বারবার তাদের বৈবাহিক সম্পর্ক নিয়ে প্রশ্ন করতে দেখা যায়।

১৫ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওটি তিনি নিজেই তার ফেসবুক আইডিতে প্রকাশ করেন। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট