1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
নানিয়ারচর জোন কমান্ডার কর্তৃক বিদায়ী সংবর্ধনা ও ক্রীড়া পুরুস্কার বিতরণ অনু‌ষ্ঠিত অকটেন বিক্রিতে অনিয়ম, বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বোয়ালখালী বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে দোকান পুড়ে ছাই পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সেলিমের পাশে প্রবাসী নাজিম উদ্দিন সিআইপি, নির্মাণ হচ্ছে সেমিপাকা ঘর। চোখের দৃষ্টিতে প্রভাব: মোবাইল ফোনে শিশুদের আসক্তি এক নীরব সংকট -আলমগীর আলম আরব আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই, বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত চট্টগ্রাম ইপিজেডের আডমস কেপ কারখানায় ফের আগুন

সাজেক ইউনিয়নে জাবারাং সমিতির উদ্যোগে ইদুর বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

  • সময় মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৯ পঠিত

বাঘাইছড়ি প্রতিনিধি

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দূর্গম ২৫ টি গ্রামে ইদুর বন্যায় জুমের ফসল নষ্ট হয়ে যাওয়ায় খাদ্য সংকট দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত এসব গ্রামে খাদ্য সহায়তা প্রদান করছে জাবারাং সমিতি। সাম্প্রতিক সময়ে সাজেক ইউনিয়নের ২৫ টি পাড়ায় ইঁদুর বন্যার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জরুরী মানবিক সহায়তা খাদ্য প্যাকেজ বিতরণের ১ম ধাপে

‎মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শিয়ালদাইলুই পাড়া, ৯ নং নতুন পাড়া, ৮ নং ছড়া নতুন পাড়া, ৯ নং ত্রিপুরা পাড়া থেকে মোট ৫২ পরিবারের নিকট মানবিক সহায়তা খাদ্য প্যাকেজ বিতরণ করা হয়।

‎প্যাকেজের আওতায় প্রতি পরিবার ৬০ কেজি চাউল, ১ কেজি ডাল, ২ কেজি লবণ, ২ লিটার সয়াবিন তৈল ও ৫০০ গ্রাম সিদোল শুটকি পেয়েছে।

‎উক্ত অনুষ্ঠানে আয়োজক সংস্থা জাবারাং কল্যাণ সমিতি’র প্রোগ্রাম ডিরেক্টর বিনোদন ত্রিপুরা:র উপস্থাপনায় এবং প্রকল্প বাস্তবায়ন কমিটি’র সদস্য কার্বারী প্রতিনিধি ভুবন ত্রিপুরা’র সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে সাজেক ইউনিয়ন পরিষদের সদস্য অনিত্য ত্রিপুরা ও মন্টু কুমার ত্রিপুরা, সাজেক থানা’র উপ-পরিদর্শক মো. মামুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্ক এর অর্থায়নে কারিতাস বাংলাদেশ এর কারিগরী সহযোগিতায় জাবারাং কল্যাণ সমিতি Alert B0-67 (Humanitarian Assistance to Rat Flood Affected Peoples in Rangamati District) প্রকল্পের আওতায় এই সহায়তা প্যাকেজ বিতরণ করা হয়।

‎উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় মোট ৪৬৬ পরিবারকে উক্ত প্যাকেজ দুইমাসের জন্য মোট ২ বার একই প্যাকেজ বিতরণ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট