1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
আলোকিত সমাজগঠনের এক নীরব স্থপতি- হযরত আবু মোহাম্মদ মোস্তাক বিল্লাহ (রহ) -সৈয়দ মিয়া হাসান রেডিসন ব্লু-তে আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ ও ইফতার মাহফিলের প্রস্তুতি সভা সম্পন্ন চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল পরিদর্শনে উর্ধতন কর্মকর্তারা সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাতের বিরুদ্ধে অভিযোগের পাহাড় দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার দীপেন দেওয়ান চন্দনাইশে গৃহবধূ মুক্তার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন উন্নয়নের পথে এগিয়ে যেতে হলে বিভেদ নয়, সম্মিলিত প্রচেষ্টা হতে হবে – এরশাদ উল্লাহ এমপি ইদের আগে সরকারি বেতন দ্রুত দেওয়ার ঘোষণা দুবাইয়ের ক্রাউন প্রিন্সের শিক্ষা ও মানবিকতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ। সীতাকুন্ডে অভিযানে জাল জব্দ

সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হলে ভিসা উন্মুক্ত করতে পারে আরব আমিরাত

  • সময় শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৪১২ পঠিত

আগামী ৩১ ডিসেম্বর সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হলে সংযুক্ত আরব আমিরাত সরকার ভিসা উন্মুক্ত করার বিষয়টি পুনর্মূল্যায়ন করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ র‌ফিকুল আলম।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। আরব আমিরাতের ভিসা কবে চালু হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আরব আমিরাত বিভিন্ন সময় বাস্তবতা বিবেচনায় তাদের স্বার্থ সংরক্ষণের জন্য ভিসা পলিসি পরিবর্তন বা পরিমার্জন করে থাকে। এটা সম্পূর্ণই তাদের এখতিয়ার। মূলত জুলাইয়ের ঘটনার আগে থেকেই নানাবিধ কারণে বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশিদের ভিসা প্রদানে আরব আমিরাত সরকার এক ধরনের নিয়ন্ত্রণ আরোপ করেছিল। জুলাইয়ের পরে এটা আরেকটু কঠিন হয়েছে বলে মনে হচ্ছে।
তিনি বলেন, যেসব ক্যাটাগরিতে বাংলাদেশিরা ভিসা পেতে সমস্যার সম্মুখীন হচ্ছেন সেগুলো আরব আমিরাত সরকারের কাছে বিভিন্ন পর্যায়ে তুলে ধরা হচ্ছে। তারা সেগুলো বিবেচনা করবেন এবং খতিয়ে দেখবেন বলে আশ্বস্ত করেছেন।
তিনি আরও জানান, সম্প্রতি আরব আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন পর্যায়ের বৈঠকে তাদের দেশে বাংলাদেশিদের কর্মসংস্থানসহ কয়েকটি বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে। এছাড়াও বাহরাইন, ওমান, কুয়েত ইত্যাদি দেশেও বাংলাদেশিদের ভিসা প্রদানের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ আছে। শুধু আরব আমিরাতেই হচ্ছে তা না। সেজন্য যে উপাদানগুলো দায়ী তা আসরা সবাই জানি।
তিনি আরও জানান, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত আরব আমিরাত সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এসময় সেখানে অনিয়মিত এবং অবৈধ হওয়া কর্মীরা নতুন কর্মে নিয়োগ লাভ করে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছে। আমরা সে দেশের সরকারের কাছে জেনেছি ৫০ হাজারের বেশি বাংলাদেশি সাধারণ ক্ষমা গ্রহন করে উপকৃত হয়েছেন। যেসব বাংলাদেশি এখনো সেখানে অনিয়মিত বা অবৈধ আছেন তারা সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে নিয়মিত হবেন। আমরা আশা করি সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হলে আরব আমিরাত ভিসা উন্মুক্ত করার বিষয়টি পুনর্মূল্যায়ন করবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট