1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
বাঘাইছড়িতে তুলাবান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৭৪ লিটার অবৈধ পেট্রোল জব্দ গ্যাস সংকটে আনোয়ারার দুই সার কারখানা বন্ধ, ডিএপিএফসিএলও ঝুঁকিতে চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ উদযাপন-১৪৩৩ কমিটি গঠিত চন্দনাইশ পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রাশেদ হামিদ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বোয়ালখালী চরণদ্বীপ মডেল প্রাথমিক বিদ্যালয়ে চুরি রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন। বাকলিয়া থানা পুলিশের অভিযান ৪ মামলার পলাতক দুর্ধর্ষ আসামি শওকত আলী গ্রেফতার বোয়ালখালীতে অনূর্ধ্ব-১৭ আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সাবেক ছাত্রনেতা আবদুল হান্নান চৌঃ পহরচাঁদা সরকারী প্রাঃ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

  • সময় শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৪৩২ পঠিত

সাবেক ছাত্রনেতা ও রাজনীতিবিদ আবদুল হান্নান চৌধুরী পহরচাঁদার ঐতিহ্যবাহী ও প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান পহরচাঁদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং বড়ির সভাপতি নির্বাচিত হয়েছেন ।এটি ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত চকরিয়া পহরচাঁদার প্রথম বিদ্যাপীঠ। ১৫মে’২২ইং বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচন বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে । এতে আবদুল হান্নান চৌধুরীকে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠিত হয়।

১৯৮৭ সালে পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নকালে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি দিয়ে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন আবদুল হান্নান চৌধুরী। পরবর্তী প্রতিকূল পরিস্থিতিতে চট্টগ্রাম সরকারী সিটি কলেজে অধ্যয়নের সময় কলেজ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে চট্টগ্রাম মহানগর ছাত্ররাজনীতিতে সামনের সারিতে নেতৃত্বে দেন। দলের দুঃসময়ের পরিস্থিতি মোকাবেলাসহ অনেক সামাজিক,সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃত্বে দেন আব্দুল হান্নান চৌধুরী। বর্তমানে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি দেশের বাণিজ্যিক রাজধানীখ্যাত চট্টগ্রাম শহরে শিপিং ব্যবসার সাথে জড়িত রয়েছেন।

১৯৭৩ সালে কক্সবাজারের চকরিয়ার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া আবদুল হান্নান চৌধুরী ১৯৯৫ সালে…. বিষয়ে এম. এ. ডিগ্রি অর্জন করেন। পিতা মরহুম মুজাহার আহমেদ ও মাতা মরহুম মাজেদা বেগম এর আট সস্তানের মধ্যে তিনি ষষ্ঠ। ১৯৯০ এর গণআন্দোলন, ‘৯৬ সালে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলন, ২০০১ সালে ১লা অক্টোবর প্রহসনের নির্বাচন প্রতিহত আন্দোলন, মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে সংগ্রাম, ‘০৪ সালের ২১শে আগস্ট বর্বোরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদী আন্দোলন, ২০০৭-০৮ সালের গণতান্ত্রিক আন্দোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি আন্দোলনসহ অসংখ্য গুরুত্বপূর্ণ আন্দোলন-সংগ্রামে অংশগ্রহনের মাধ্যমে তিনি রাজনীতির মাঠে অগ্রণী ভুমিকা পালন করে যাচ্ছেন।
ব্যাক্তি জীবনে তাঁর দু’কন্যা ও একমাত্র পুত্র সন্তান চট্টগ্রামের স্বনামধন্য স্কুল ও কলেজে অধ্যয়নরত আছেন । ইতিমধ্যে তিনি সিঙ্গাপুর, ভারত ও শ্রীলংকার মতো বেশ ক’টি দেশ ভ্রমণ করেছেন ।
পহরচাঁদাবাসীর বিশ্বাস “তাঁর সুযোগ্য নেতৃত্বে বিদ্যালয়টি আধুনিক ও যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠানে রুপান্তরিত হবে।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট