1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
মঞ্চমুকুট নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠা বার্ষিকীতে নাট্যজন শওকত ইকবাল – নাট্যচর্চার মাধ্যমে সুস্থ সাংস্কৃতিক ধারা অব্যাহত রাখতে হবে। সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের সাথে মহিউদ্দীন কাদের এর সৌজন্য সাক্ষাৎ বাঘাইছড়ি সাজেকে অসহায় পরিবারের মাঝে বিজিবির ইফতার সামগ্রী বিতরণ গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বোয়ালখালীতে প্রাইভেট পড়ানোর আড়ালে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার আলোকিত সমাজগঠনের এক নীরব স্থপতি- হযরত আবু মোহাম্মদ মোস্তাক বিল্লাহ (রহ) -সৈয়দ মিয়া হাসান রেডিসন ব্লু-তে আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ ও ইফতার মাহফিলের প্রস্তুতি সভা সম্পন্ন চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল পরিদর্শনে উর্ধতন কর্মকর্তারা সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাতের বিরুদ্ধে অভিযোগের পাহাড় দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার দীপেন দেওয়ান

সিলেটের বন্যায় মানুষকে খাদ্য সহায়তা দিতে সরকার ব্যর্থ হয়েছে -আবুল হাশেম বক্কর।

  • সময় সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৩৬৫ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি:

স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেটের মানুষকে খাদ্য সহায়তা দিতে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর।

তিনি বলেন, ভয়াবহ বন্যা মোকাবেলায় সরকারের কার্যকর কোন পদক্ষেপ নেই। বিভিন্ন অঞ্চলের বন্যা কবলিত মানুষ দিশেহারা হয়ে পড়েছে। নদী ভাঙনে গৃহহারা মানুষ খাদ্য, বস্ত্র ও চিকিৎসার অভাবে দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে দিনাতিপাত করছে। অথচ সরকারের তরফ থেকে কোন জরুরি তৎপরতা নেই। জনগণের প্রতি বর্তমান গণবিরোধী সরকারের কোন দায়িত্ববোধ নেই বলেই অসহায় মানুষকে সাহায্য না দিয়ে নিস্ক্রিয় ভূমিকা পালন করছে।

তিনি বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দলের সকল স্তরের নেতাকর্মী ছাড়াও বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

তিনি সোমবার (২৭ জুন) বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার লক্ষে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় চট্টগ্রাম মহানগর বিএনপির জরুরী সভায় এসব কথা বলেন।

আবুল হাশেম বক্কর বলেন, সিলেটে বন্যার শুরু থেকেই বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীরা বন্যাকবলিত মানুষে পাশে থেকে কাজ করছেন। প্রতিদিন বিএনপির নেতাকর্মীরা খাদ্য সামগ্রী নিয়ে সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছে। কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকেও বন্যা দুর্গতদের সহায়তার জন্য একটি সেল গঠন করা হয়েছে। চট্টগ্রামের বিত্তশালী বিএনপি নেতাকর্মীদের সহায়তায় সিলেটে বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য নিয়াজ মো. খান, এস এম আবুল ফয়েজ, আহমেদুল আলম চৌধুরী রাসেল, মো. কামরুল ইসলাম, থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুন, এম আই চৌধুরী মামুন, সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়া, আবদুল কাদের জসিম, জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপি নেতা মাহবুবুল হক, মো. নুরুজ্জামান, একেএম পেয়ারু, মো. ইদ্রিস আলী, ইউসুফ শিকদার, মালেক ফারুকী, ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মো. ইলিয়াছ, কাজী শামসুল আলম, জমির আহম্মেদ, মো. আসলাম, মন্জুর আলম মন্জু, মো. বেলাল, হাজী মো. মহসিন, জামাল উদ্দিন জসিম, ওয়ার্ড সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবু, এম এ হালিম বাবলু, ইয়াকুব চৌধুরী নাজিম, সিরাজুল ইসলাম মুন্সী, হাসান ওসমান চৌধুরী, মোস্তাফিজুর রহমান মোস্তাক, জিয়াউর রহমান জিয়া, মন্জুর কাদের, মো. ফিরোজ, বিএনপি নেতা এটিএম ফরিদ, এম এ গফুর বাবুল, আসাদুর রহমান টিপু, মো. জসিম উদ্দিন, আনোয়ার হোসেন জুনু, সালাউদ্দীন মাহমুদ, যুবদল নেতা মো. হাসান, মো. আরিফুল ইসলাম, রায়হান আলম, মাঈনুউদ্দীন খান রাজিব, ছাত্রদলের যুগ্ম আহবায়ক এম এ হাসান বাপ্পা প্রমূখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট