1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিসিআইইউ মিডিয়া ক্লাবের ৩য় কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন ফেনীতে অবৈধ ভোজ্যতেল মজুদ, ৮ হাজার লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার বোয়ালখালীতে অভিযান: ৫ ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উচ্চ গতির প্রাইভেট কার দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর। চাম্বল ইউনিয়নে কিশোর গ্যাং ও মাদক আতঙ্ক: অবশেষে গ্রেফতার ‘তারেক’, স্বস্তি এলাকাবাসীর নানিয়ারচর জোন কমান্ডার কর্তৃক বিদায়ী সংবর্ধনা ও ক্রীড়া পুরুস্কার বিতরণ অনু‌ষ্ঠিত অকটেন বিক্রিতে অনিয়ম, বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বোয়ালখালী বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে দোকান পুড়ে ছাই পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সেলিমের পাশে প্রবাসী নাজিম উদ্দিন সিআইপি, নির্মাণ হচ্ছে সেমিপাকা ঘর। চোখের দৃষ্টিতে প্রভাব: মোবাইল ফোনে শিশুদের আসক্তি এক নীরব সংকট -আলমগীর আলম

সীতাকুণ্ডে উঠান বৈঠকে স্বামীর পক্ষে ভোট চাইলেন স্ত্রী

  • সময় শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২৭০ পঠিত

সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে নির্বাচনী জোর প্রচার প্রচারণা শুরু হয়েছে। নির্বাচনী প্রচারণায় মেতে উঠছে প্রার্থীরা। মাইকিং, জনসংযোগ ও উঠান বৈঠকে সদলবলে নেমেছে প্রার্থীর পরিবার ও নেতাকর্মীরা। পাড়া মহল্লায় উঠান বৈঠক করছেন মহিলা পরিবারের সদসরাও। আর এসব উঠান বৈঠকে বাড়ি বাড়ি গিয়ে স্বামীর পক্ষে ভোট চাচ্ছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী আসলাম চৌধুরীর সহধর্মিণী। বিকেল ৩ টায় মুরাদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে অনুষ্ঠিত উঠান বৈঠকে সবার জন্য আরও বেশি কাজের সুযোগ চান জামিলা নাজনীন মাওলা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়ে সব হারিয়েছেন আসলাম চৌধুরী। জেল থেকে, বাইরে এসে জনগণের জন্য কাজ করে যাচ্ছেন। সৎ ও যোগ্য ব্যক্তি মনে করলে মূল্যবান ভোটটা ধানের শীষে দিবেন। আসলাম চৌধুরী সংসদে গেলে আপনাদের জন্য কাজ করবে।
পেশকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি এডভোকেট রওশন আরা বেগম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, শাহানা চৌধুরী, ইলাকা চৌধুরী, এডভোকেট নাছিমা আক্তার, মুরাদপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোস্তাফিজুররহমান হিরু, সদস্য সচিব আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মহরম আলি, ৭ নং ওর্য়াড মো জসিম উদ্দিন, সহসভাপতি মো কামাল, ফরহাদ শাকিল, যুব দলের সহ সম্পাদক আবদুস সালাম, আবু জাফর, আরমান শাকিল, সাদ্দাম, তুহিন, মোজাম্মেল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট