1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ চন্দনাইশে কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অস্কার পুরস্কার বিজয়ী চলচ্চিত্রের প্রদর্শনী সম্পন্ন পটিয়ায় ব্যবসায়ী সমিতির সংবর্ধনায় সম্মানিত হলেন এপে.আলমগীর আলম। এরাবিয়ান লিডারশীপ মাদরাসার মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কর্ণফুলি নদীর হালদা মোহনায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন, চ্যাম্পিয়ন কধুরখীল ইউনাইটেড “যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত”—মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামে ওরসে ইমাম বুখারী রহ. অনুষ্ঠিত

সীতাকুন্ডে ট্রেনের ধাক্কায় পর্যটকের মৃত্যু ।

  • সময় বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮৭ পঠিত

মোঃ আলাউদ্দীন,সীতাকুণ্ড চট্টগ্রামঃ

সুবর্ণ এক্সপ্রেসের ধাক্কায় চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. মাহবুব (১৯) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সীতাকুণ্ড রেল স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত মাহবুব মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান থানার হাসকান্দি মধ্যেরচর গ্রামের দুলাল মিয়ার ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ঢাকা মেইলে সীতাকুণ্ড স্টেশনে এসে নামে মুন্সিগঞ্জের সিরাজদীখান খাইসখান্দি ইসলামীয়া দাখিল মাদ্রাসার একদল ছাত্র। তারা স্টেশনের রং সাইডে এসে নামার পরপরই ঢাকামুখী দ্রুতগামী সুবর্ণ এক্সপ্রেসের ধাক্কা খেয়ে মাহবুব নামের এক ছাত্রের মাথা ছিন্নভিন্ন হয়ে সে মারা যায়। এছাড়া একই ট্রেনের অন্য দুই যাত্রী আহত হয়। এলাকাবাসী আহত দুইজনকে হাসপাতালে নিয়ে যায়। নিহত মাহবুবের সহপাঠী মো. হাসান জানান, মাদ্রাসা থেকে তারা ১০ জনের একটি গ্রুপ সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে বেড়ানোর উদ্দেশ্যে আসেন। কিন্তু স্টেশনে নামার পরই দুর্ঘটনায় মাহবুবকে হারান তারা।

এদিকে ঘটনার খবর পেয়ে সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ এস. আই তোফাজ্জল ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করেন। তিনি ঘটনা নিশ্চিত করে বলেন, রং সাইডে অসতর্ক হয়ে দাঁড়ানোর কারণে সুবর্ণ এক্সপ্রেসের ধাক্কায় পর্যটকটি মারা যায়।

সীতাকুণ্ড হাসপাতালের চিকিৎসক ডা. বিবেকানন্দ চক্রবর্তী বলেন, ট্রেন দুর্ঘটনায় আহত একজনকে সীতাকুণ্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তিনি আশংকামুক্ত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট