1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বোয়ালখালীতে পানিবন্দী ২৫০ পরিবারে খাদ্য সহায়তা দিলেন এমপি এরশাদ উল্লাহ চট্টগ্রামের জলাবদ্ধতা: প্রকৃতির সতর্কবার্তা -মোহাম্মদ শাহজাহান বোয়ালখালীতে পাহাড়ি ঢলে ভেসে দিনমজুর নিখোঁজ স্টেশন পরিস্কার করে দিন চলত বুবির, ছিনতাইকারীর হামলায় মর্মান্তিক মৃত্যু ভূজপুরে সদর দপ্তর রেখে ফটিকছড়ি উত্তর উপজেলার গেজেট প্রকাশ প্রয়াস উপদেষ্টা রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার প্লাটিনাম প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন লন্ডন বাংলা বই মেলা পর্ষদ ও সৃষ্টি বিশ্বময়ের দুইদিন ব্যাপী উৎসব সম্পন্ন পটিয়া পৌরসভায় টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী হাজী আবুল বশর সিআইপি। প্রথম বারের মতো আসামে দুর্গাপূজার অনুষ্ঠান করতে যাচ্ছে চট্টগ্রামের স্বনামধন্য সনাতনী ব্যান্ড টিম বৃষ্টি

সৃষ্টিকর্মে চিরঞ্জীব তুমি -মো: ওসমান হোসেন সাকিব

  • সময় রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৩১ পঠিত

সৃষ্টিকর্মে চিরঞ্জীব তুমি
মো: ওসমান হোসেন সাকিব

প্রেমের কবি,দ্রোহের কবি
কাজী নজরুল ইসলাম তোমার নাম,
আজ ১২৭তম জন্মজয়ন্তীতে
জানায় তোমায় হাজারো সালাম।

অন্যায়ের শৃঙ্খল ভেঙ্গেছে যত
তোমার প্রতিবাদী কলমের তরে,
তোমার দৃঢ়কণ্ঠে হেরেছে শত
অনিয়ম,অপশাসনের গূঢ় রহস্য।

প্রেমাস্পদমাখা ছন্দের তালে
লিখেছো শত শত গান,
ঐ তালে এখনো চিরঞ্জীব তুমি
‘প্রেমের কবি’ নামটিতে খুঁজে বেড়ায় ঘ্রাণ।

ইসলামের প্রতি অগাধ জ্ঞানে
রচনা করলে অজস্র সংগীতমালা,
মুর্শিদ প্রেমে ও মগ্ন থেকে
রচনা করলে অসংখ্য মুর্শিদী-গীতিকা।

নিজের হাসিকে বারণ করে
হেসেছো দুঃখীনিদের ভীরে,
কুলি-মজুরদের অধিকারের প্রশ্নে
তোমার তর্জনী ছিল আগে।

পরাধীনতার অবসান ঘটাতে
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তুমি;
রচনা করলে ‘বিদ্রোহী’ কাব্যের,
শোষকসমাজে লেগেছে আগুন
করতে হল তোমায় কারাবরণ।

আজো তোমার বাজছে সানাই
সৃষ্টিকর্মে চিরঞ্জীব তুমি,
দিকে দিকে আজো বিপ্লবী মঞ্চে
তোমার লেখনী প্রেরণা যোগায়।।

শিক্ষার্থী: গাছবাড়ীয়া সরকারি কলেজ,ব্যবস্থাপনা বিভাগ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট