1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
চোখের দৃষ্টিতে প্রভাব: মোবাইল ফোনে শিশুদের আসক্তি এক নীরব সংকট -আলমগীর আলম আরব আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই, বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত চট্টগ্রাম ইপিজেডের আডমস কেপ কারখানায় ফের আগুন বাঘাইছড়িতে তুলাবান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৭৪ লিটার অবৈধ পেট্রোল জব্দ গ্যাস সংকটে আনোয়ারার দুই সার কারখানা বন্ধ, ডিএপিএফসিএলও ঝুঁকিতে চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ উদযাপন-১৪৩৩ কমিটি গঠিত

সেইভ দা হাঙ্গার পিপল’র ঈদ পুনর্মিলন ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • সময় শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৩৬৮ পঠিত

চট্টগ্রাম ব্যুরোঃ

শনিবার নগরীর সদরঘাটস্থ একটি কমিউনিটি সেন্টারে সামাজিক সংগঠন সেইভ দা হাঙ্গার পিপল এর আয়োজনে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জননেতা আ জ ম নাছির উদ্দিন। লায়ন মোঃ আবু ছালেহ্ এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ও বাংলাদেশ মহিলা শ্রমিক লীগ’র কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুখসানা পারভীন রুবা, শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সচিব সোহেল হক। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক মাহবুব উল হক, মহানগর আওয়ামী লীগ সদস্য হাজী বেলাল, পাঠানটুলি ওয়ার্ড আওয়ামী লীগ  সাধারণ সম্পাদক আসিফ খান, মানবাধিকার সংগঠক আবদুল নুর, সিবিআই সভাপতি আবদুল মন্নান, নিউ মার্কেটে শ্রমিক কল্যাণ ইউঃ সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

সভায় জননেতা আ জ ম নাছির উদ্দিন কে সেইভ দা হাঙ্গার পিপল এর প্রধান উপদেষ্টা হিসেবে অনুমতি জ্ঞাপন ও উপদেষ্টা নিয়োগ পত্র প্রদান করা হয়। দুইশ জন এতিমদের নিয়ে মধ্যহ্ন ভোজের আয়োজন করা হয়।

উল্লেখ্য সেইভ দা হাঙ্গার পিপল গরীব, দুস্থ ও এতিমদের জন্য খাদ্য, বস্ত্র ও শিক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে তিন বৎসর যাবত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট