1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন জননেতা আতাউর রহমান খান কায়সার আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা লোহাগাড়ার ক্যান্সার আক্রান্ত নারীকে লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের আর্থিক সহায়তা প্রদান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত উৎফল বড়ুয়া সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীলঙ্কা চ্যাপ্টারের কমিটি গঠন ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন অনুষ্ঠিত প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” ১৩ তম পর্ব অনুষ্ঠিত  রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের পটিয়া উপজেলা ও পৌরসভার উপদেষ্টা কমিটি গঠন ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ৪ দিনব্যাপী যিকরে মিলাদুন্নাবী (সা.) সেমিনার সম্পন্ন আমিরাতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আন্তর্জাতিক বিশ্বতানের আকাশ নীলা উৎসব ২০২৬ অনুষ্ঠিত

“হযরত মূসা (আঃ)” – মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )

  • সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৬৮৪ পঠিত

“হযরত মূসা (আঃ)”

– মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )

পুত্র সন্তান জন্ম নিলে শিরশ্ছেদ কর তারে
এমন নির্মম আইন ফিরাউন জারি করে।

নিষেধাজ্ঞার মাঝেই মূসা জন্ম লাভ করে
সিন্ধুকে ভাসা মূসা আসে আছিয়ার ঘরে।

থাপ্পর খেয়ে ফিরাউন পরীক্ষা নিরীক্ষা করে
অগ্নি পরীক্ষায় সেদিন- মূসা পাস করে।

যুবক হইল মূসা জালিম ফিরাউনের ঘরে
কিবতীকে বধ করে মাদায়েনে হিযরত করে।

মাদায়েনে শোয়াইবের কন্যা মূসা বিয়ে করে
আল্লাহর হুকুমে মূসা মিশরে গেল ফিরে।

সাথে ছিল আপন ভাই হারুন তখন
ফিরাউনের বিরুদ্ধে করল জিহাদে গমণ।

ময়দানে মূসা নবী কঠিন পরীক্ষায় অবতীর্ণ হন
লাঠির মুযেজায় জাদুকরগণ করে পরাজয় বরণ।

মূসার দলবলকে ক্রুদ্ধ ফিরাউন করল তাড়া
নীল নদের পাড়ে মূসার দল হল দিশেহারা।

প্রভূর হুকুমে মূসা নদে করে লাঠি নিক্ষেপণ
রাস্তা তৈরী হলে তাতে- সকলে করিল গমণ।

রাস্তা দেখে ফিরাউন দল করল পশ্চৎগমণ
দলবলসহ ফিরাউন নদে ডুবিল তখন।

‘তাওরাত’ কিতাব লাভ করল মূসা পর্বতে তূরে
প্রসিদ্ধ হল আরও ‘মান্না সালওয়া’ লাভ করে।

‘তাবুতে’ আছে মূসা আর হারুনের যত সরাঞ্জম
বিজয় লাভ করতে সিন্ধুক হইতো প্রয়োজন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট