1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চোখের দৃষ্টিতে প্রভাব: মোবাইল ফোনে শিশুদের আসক্তি এক নীরব সংকট -আলমগীর আলম আরব আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই, বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত চট্টগ্রাম ইপিজেডের আডমস কেপ কারখানায় ফের আগুন বাঘাইছড়িতে তুলাবান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৭৪ লিটার অবৈধ পেট্রোল জব্দ গ্যাস সংকটে আনোয়ারার দুই সার কারখানা বন্ধ, ডিএপিএফসিএলও ঝুঁকিতে চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ উদযাপন-১৪৩৩ কমিটি গঠিত

হাটহাজারীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

  • সময় মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২১৬ পঠিত

এম,আনিসুর রহমান

হাটহাজারীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অভিদাশ (৩৫) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে হাটহাজারী থানধীন চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাটের দাতারাম সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অভিদাস ওই ইউপির ৩নং ওয়ার্ড এলাকার মিন্টু দাসের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনারদিন রাতে উল্লেখিত এলাকার একটি ফুলের দোকানের সামনে কযেকজন দুর্বৃত্তের সাথে কথাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়ে তা ধস্তাধস্তিতে রুপ নেয়। পরে দুর্বৃত্তরা অভিদাসকে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় অভিদাস এবং তার সাথে থাকা সহপাঠী তানিম নামের এক যুবকও গুরুতর আহত হয়। এসময় তাদের আর্ত চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে নিকটতম একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের চমেক হাসপাতালে রেফার করে দেন। পরে চমেক হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক অভিদাস’কে মৃত ঘোষণা করেন। এবং অপর গুরুতর আহত তামিম বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন। হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভুঁইয়া রাত ৯ টার দিকে এ প্রতিবেদককে নিহতের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে আমরা ঘটনাস্থলে আছি। দেখছি কেন কি হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট