1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
সেঞ্চুরিয়ান লিও ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল পটিয়ায় কানাডা প্রবাসী সাংবাদিক বাবলু চৌধুরীর সৌজন্যে সচেতন নাগরিক ফোরামের ইফতার মাহফিল। বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ-চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব মহিউদ্দীন কাদেরকে প্রাণনাশের হুমকি লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট’র ইফতার ও দোয়া মাহফিল ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চন্দনাইশে পৃথক মোটর বাইক দুর্ঘটনায় নিহত-৩, আহত-১ ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী অসহায় ও নিম্ন আয় রোজাদার পরিবারের পাশে প্রয়াস সম্প্রীতি ও বিশ্বশান্তির বার্তায় কক্সবাজার সৈকত থেকে বৌদ্ধ ভিক্ষুদের ঢাকামুখী পদযাত্রা বাঘাইছড়িতে নতুন ডিজাইনে বড়ুয়া ইলেক্ট্রনিক্স শুভ উদ্বোধন

হোটেলে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার নারীর লাশ, ‘স্বামীকে’ খুঁজছে পুলিশ

  • সময় সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২৩২ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

চট্টগ্রামের বহদ্দারহাটের আবাসিক হোটেল থেকে উদ্ধার হওয়া ওই লাশ লিপি আক্তার নামে এক নারীর। ‘স্বামী’ পরিচয়ে এক তরুণের সঙ্গে তিনি এই হোটেলে উঠেন তিনি। পুলিশের ধারণা, ওই তরুণীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে। তাই একই কক্ষে পলাতক তরুণই এখন পুলিশের টার্গেট।

পলাতক ফরহাদ ভোলা জেলার চরফ্যাশন থানার আমিনাবাদ গ্রামের আব্দুর রহিমের ছেলে।
রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হোটেল গুলজার’ নামে আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে ওই নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিক বিষয়টি নিশ্চিত করলেও সে সময় বিস্তারিত কিছু জানাতে পারেননি
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন। এ সময়ে তিনি বলেন, এক নারীর লাশ পেয়ে আমাদের খবর দেওয়া হয়েছে। আমরা হোটেলে এসেছি মাত্র। বিস্তারিত পরে জানানো হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে সবশেষ রাত ৯টার দিকে পুনরায় চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘গতকাল (শনিবার) রাত সাড়ে ৯টার দিকে ফরহাদ নামে এক যুবক লিপি আক্তারকে স্ত্রী পরিচয় দিয়ে এই হোটেলে কক্ষ ভাড়া নেয়। ধারণা করা হচ্ছে ওইদিন রাত থেকে আজ সন্ধ্যা পর্যন্ত কোনো এক সময়ে এ তরুণীর গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে ফরহাদ পালিয়েছে। লাশটি কক্ষের বাথরুমে পাওয়া গেছে। গলায় ওড়না পেঁচানো ছিল এবং পেছনে মুড়িয়ে হাত-পা বাঁধা অবস্থায় ছিল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট