1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

সিলেটে বন্যার্তদের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

  • সময় শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৩৯০ পঠিত

শ‌হিদুল ইসলাম, সি‌লেটঃ

সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ও জালালাবাদ লিভার ট্রাস্টের যৌথ উদ্যো‌গে বন্যার্তদের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।

শুক্রবার ( ২১ জুন) নগরীর ১২ নং ওয়ার্ডের শেখঘাট এলাকায় অসহায় দুঃস্থ পরিবারে মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণের উদ্বোধন করেন জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় ক‌মি‌টির পৃষ্ঠপোষক প‌রিষদের সম্মা‌নিত চেয়ারম‌্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শ‌হিদুল ইসলামের সভাপতিত্বে, ফাউন্ডেশনের মহাসচিব উৎফল বড়ুয়ার পরিচালনায় অনু‌ষ্ঠিত হয়।

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুনতাসির চৌধুরী, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ঢাকা, শহিদুল হক, সমাজকর্মী ও ব্যবসায়ী।

উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মাননীয় প্রধানমন্ত্রী আছেন। আমরাও আপনাদের পাশে আছি, চিন্তার কারণ নেই। বর্তমান জনবান্ধব সরকার মানুষের কল্যাণে ও সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বন্যার শুরু থেকেই সিলেটের বিভিন্ন এলাকার বন্যার্তদের মাঝে আমাদের সামর্থনুযায়ী সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ও জালালাবাদ লিভার ট্রাস্টের যৌথ উদ্যো‌গে খাদ‌্য সামগ্রী বিতরণ করে আসছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যে কোনো প্রাকৃতিক দুর্যোগে দেশবাসীর পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

এছাড়া তিনি বলেন বন্যাকবলিত অঞ্চলে ধারাবাহিক এ ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় উপ‌স্থিত ছি‌লেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সম্মা‌নিত উপ‌দেষ্টা হাজী মোঃ র‌ফিকুল আলম, অর্থ স‌চিব আব্দুল আলিম আলম, সহ স্বাস্থ‌্য স‌চিব ডা. ফারহানা ইয়াস‌মিন, সহ ম‌হিলা স‌চিব হা‌জেরা বেগম, কার্যক‌রি সদস‌্য আব্দুল মা‌লেক, ফ্রেন্ডশিপ সদস‌্য শেলু বড়ুযা, ইঞ্জি‌: জান্নাতুল ফেরদৌস, সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্তা প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট