1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বাজার পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার জন্য ট্রলি প্রদান আনোয়ারার বরুমছড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা মাদক,সন্ত্রাস ও চাদাবাজমুক্ত সমাজ ঘটতে যুবসমাজকে যুব শক্তিতে রুপান্তর করতে হবে – আসলাম চৌধুরী নগরীর ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে জামায়াত প্রার্থী শফিউল আলমের গণসংযোগ,চট্টগ্রাম-১১ আসনে পরিবর্তনের বার্তা চট্টগ্রাম–৮: বিএনপি প্রার্থীর প্রচারে মাঠে নেমেছে মুক্তিযুদ্ধের প্রজন্ম “খেলাধুলা শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তোলে” — মেয়র ডা. শাহাদাত হোসেন শরীয়তপুরে অস্ত্র-মাদকসহ সাবেক ছাত্রদল নেত্রী আটক পাহাড়ে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে কার্যকর উদ্যোগ জরুরি – সৈয়দ মিয়া হাসান শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রাথমিক বিদ্যালয় : আবদুল মামুন ফারুকী কর্নফুলীতে ‘ভাসমান গুদামে’ দুদকের অভিযান

সীতাকুণ্ডে গৃহবধূকে খুন করে স্বামী পলাতক স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার

  • সময় বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৫৯৬ পঠিত

মোঃ আলাউদ্দীন, সীতাকুণ্ড প্রতিনিধিঃ

সীতাকুণ্ডে গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার, স্বামীর খোঁজ নেই। সীতাকুণ্ডের কদমরসুল এলাকা থেকে সোনিয়া আকতার (২৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুন) সকালে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কেশবপুর গ্রামের জহুর আলম মেম্বারের ভাড়া ঘর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

সোনিয়া ওই এলাকার জাহাজীওয়ালার বাড়ির সাবিউল হকের মেয়ে। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বালিয়া ডাঙা গ্রামের আবুজার গিফারীর স্ত্রী।
জানা যায়, ৮মাস আগে প্রেম করে বিয়ে হয় দুইজনের। তারা একমাস ধরে ইউপি সদস্য জহুরুল আলমের ভাড়া বাসায় বসবাস করতো। সকালে তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ বের হলে জহুরুল আলম সোনিয়া আক্তারের পরিবারকে বিষয়টি জানালে তারা এসে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘরের তালা ভেঙ্গে দেখতে পান অর্ধগলিত লাশ ফ্লোরে পড়ে আছে।

সোনিয়া আকতারের বাবা সাবিউল আলম বলেন, পেশায় রাজমিস্ত্রী গিফারীর সঙ্গে আটমাস আগে আমার মেয়ের বিয়ে হয়। গত ৮ জুন তারা স্বামী স্ত্রী দুইজনই আমার বাড়িতে গিয়ে মেয়ের (সোনিয়া) অসুস্থতার জন্য মেডিকেলে ভর্তি হবে বলে ১০ হাজার টাকা নিয়ে আসে। তারপর থেকে তাদের সাথে আর কথা হয়নি। আজ সকালে জানতে পারি স্বামী তাকে হত্যা করে ঘরের বাইরে তালা দিয়ে পালিয়ে যায়। তাদের মধ্যে কখনও কোন প্রকার ঝাগড়া বিবাদ হতেও দেখিনি। ধারণা করা হচ্ছে সে টাকার লোভে আমার মেয়েকে গলা টিপে হত্যা করে পালিয়ে গেছে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ চমেক হাসপাতালে প্রেরন পাঠানো হয়েছে। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট