1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ার রিয়াজুল উলুম মাদ্রাসার গৌরব “সেরা প্রতিভার সন্ধান ২০২৬” প্রতিযোগিতায় হুসনে সাউত বিভাগে ২য় স্থান বিএনপি প্রতিষ্ঠার আদর্শ-চেতনা ও তৃণমূলের প্রত্যাশা গণতন্ত্র, সুশাসন ও উন্নত চন্দনাইশ বিনির্মাণে করণীয় -মহিউদ্দীন কাদের লালন শাহ পরশে ফাউন্ডেশনের উদ্যোগে কবি কাজী নজরুল ইসলাম এর ৫০ তম প্রয়াণ দিবস পালিত এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন সানজিয়েকুন ও স্নায়ুর শর্টসার্কিট -অভিলাষ মাহমুদ বেঁধে পেটালে তুইও সহ্য করবি -লায়ন মোঃ আবু ছালেহ্ পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন জননেতা আতাউর রহমান খান কায়সার আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা লোহাগাড়ার ক্যান্সার আক্রান্ত নারীকে লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের আর্থিক সহায়তা প্রদান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত উৎফল বড়ুয়া

করোনার মোকাবেলায় আমাদেরকে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ থাকতে হবে- আ জ ম নাছির উদ্দীন।

  • সময় শনিবার, ১২ জুন, ২০২১
  • ৫৭৯ পঠিত

পলাশ সেন, মহানগর প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের এই দুঃসময়ে আমাদেরকে নিজেদের সামর্থ্য অনুযায়ী নিম্ন আয় ও স্বল্পজীবী মানুষের পাশে দাঁড়াতে হবে। আমাদেরকে হাতে হাত রেখে এই করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। করোনা শুধু যে মানুষের জীবন কেড়ে নিচ্ছে তা নয়, করোনার কারণে সারা বিশ্ব আজ কঠিন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছে। মানুষের মাঝে ক্ষুধার জ্বালা,ঘরে ঘরে হাহাকার। তাই মানবতার কল্যাণে আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। মানুষ মানুষের জন্য, অসহায় মানুষের পাশে আমরা না দাঁড়ালে কারা দাঁড়াবে? একজন এগিয়ে আসলে তার দেখাদেখি আরেকজন এগিয়ে আসবে। আমাদের লক্ষ্য একটাই, সবাই যেন সুখে থাকি। সবাই যেন ভাল থাকি।

আজ ১২ জুন শনিবার দুপুরে চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট প্রাঙ্গনে চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট এলামনাই এসোসিয়েশন আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে ৩০০ জন নিন্মজিবী, ৪টি মাদ্রাসার এতিম শিক্ষার্থী এবং চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের ১০০ জন প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিল ,মহানগর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক,সাবেক পেনেল মেয়র চৌধুরি হাসান মাহামুদ হাসনী,ও
চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট এলামনাই এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী নুরুল কবিরের সভাপতিত্বে ও সদস্য ইয়াসিন আরাফাত বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে এলামনাই এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক প্রকৌশলী হেলাল উদ্দীন,চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ স্বপন কুমার নাথ,এলামনাই এসোসিয়েশনের সদস্য রাশেদুল হক চৌধুরী,পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্র সংসদের ভিপি কাম্বার হোসেন রকি,প্রকৌশলী মো. মনির, জাহেদুল রশিদ শাহিন,আবিদুর রহমান,নুরুল হক মনির প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরবর্তী প্রধান অতিথি প্রতিষ্ঠান চত্বরে একটি গাছের চারা রোপন করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট