1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ-চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব মহিউদ্দীন কাদেরকে প্রাণনাশের হুমকি লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট’র ইফতার ও দোয়া মাহফিল ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চন্দনাইশে পৃথক মোটর বাইক দুর্ঘটনায় নিহত-৩, আহত-১ ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী অসহায় ও নিম্ন আয় রোজাদার পরিবারের পাশে প্রয়াস সম্প্রীতি ও বিশ্বশান্তির বার্তায় কক্সবাজার সৈকত থেকে বৌদ্ধ ভিক্ষুদের ঢাকামুখী পদযাত্রা বাঘাইছড়িতে নতুন ডিজাইনে বড়ুয়া ইলেক্ট্রনিক্স শুভ উদ্বোধন বোয়ালখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামী ফ্রন্টের উদ্যোগে পোপাদিয়ায় ইফতার বিতরণ সিলেটে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ অনুষ্ঠিত

চট্টগ্রাম সিনেমা প্যালেস মোড়ে দুপক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৩

  • সময় মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২৭৪ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টার:

ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস এলাকায় দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ছুরিঘাতে ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ মার্চ) বিকেল ৩টার দিকে কেসিদে সড়কের মোহসেন আউলিয়া ট্রান্সপোর্ট নামক দোকানের সামনে এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে আহতরা হলেন, আজাদ, সাগর এবং সাইফুল। তারা মোহসেন আউলিয়া ট্রান্সপোর্টের কর্মচারী। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ছুরিকাঘাতের শিকার আজাদের ভাই তাসকিন বলেন, ‘ জুয়েল এবং তার খালু মিলে মোহসেন আউলিয়া ট্রান্সপোর্ট নামে মালামাল পরিবহনের ব্যবসা শুরু করে। ব্যবসাটি মূলত সীতাকুণ্ড-বারআউলিয়া সড়কে। ব্যবসার একপর্যায়ে পার্টনারশিপ নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়। এরপর জুয়েল তার খালুকে ব্যবসার অংশীদার থেকে বাদ দিয়ে দেয়। আমার ভাই আজাদ ওই প্রতিষ্ঠানে কাজ করতো জুয়েলের সাথে। আজ হঠাৎ প্রতিষ্ঠানের সামনেই রনির ছেলে মাসুম আমার ভাইসহ তিনজনকে অতর্কিত ছুরিকাঘাত করে। আমরা চিকিৎসা শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেব।’

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, সিনেমা প্যালেস এলাকায় দুপক্ষের মারামারিতে কয়েকজন ছুরিকাহত হয়েছে খবর পেয়েছি। সেখানে আমাদের টিম পাঠানো হয়েছে। যতটুকু জেনেছি, কুরিয়ার ব্যবসা সংক্রান্ত তাদের পূর্বশত্রুতা ছিল। এ ঘটনায় এখনো কেউকে আটক করা হয় নি। তবে ভিকটিমদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট