1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান চাইলে কালুরঘাটে সেতু করতে পারতেন- মোস্তাক আহমেদ খাঁন

  • সময় বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৪০৪ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ খাঁন বলেছেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৎকালীন বোয়ালখালী আসনের এমপি এম. মোরশেদ খান চাইলে কালুরঘাটে নতুন সেতু করতে পারতেন। কিন্তু তিনি তা উপেক্ষা করে গেছেন। এরপর আওয়ামী লীগ পরপর ৪বার ক্ষমতায় থেকেও এই জন দাবিকে নিয়ে রীতিমতো উপহাস করেছে। এই অঞ্চলের মানুষের আর্তনাদকে গুরুত্ব না দিয়ে টানেল নির্মাণের মতো অপ্রয়োজনীয় উন্নয়ন যজ্ঞের নামে লুটপাট চালিয়ে গেছে।

বুধবার (২ এপ্রিল) উপজেলার পূর্ব গোমদণ্ডী নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেছেন।

এসময় তিনি আরও বলেন, কালুরঘাটে সেতু নির্মাণ প্রকল্পটি একনেক পাস হয়েছে। আগামী মাসের মধ্যে এ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করার কথা রয়েছে।

মোস্তাক আহমেদ বলেন, ২০০৬ সালের পর বিএনপির কঠিন দুঃসময়ে অনেকে ফ্যাসিস্টদের মডারেটর হয়ে গিয়েছিলো। আওয়ামী লীগের দোসর হয়ে ফ্যাসিবাদ কায়েম করেছিলো। ৫ আগস্ট পর্যন্ত আন্দোলন সংগ্রামেও ছিলো না। বর্তমানে তারা থানার দালালীসহ নানা অপকর্ম করছে। তাদের কারণে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

আসন্ন সংসদীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোস্তাক খাঁন বলেন, আমরা শহরতলী হয়েও বোয়ালখালী এক অবহেলিত জনপদ। এই উপজেলায় আমার বেড়ে ওঠা। আমি সকলকে নিয়েই এ এলাকার উন্নয়নে কাজ করতে চাই।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরুন্নবী চৌধুরী, যুগ্ন আহবায়ক ফারুক সুজন, পৌর বিএনপির সদস্য সচিব ইউসুফ চৌধুরী, যুগ্ম আহবায়ক এম কামাল উদ্দিন, বিএনপি নেতা মুসলিম মিয়া, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইউনুস, মোজাম্মেল হক, মো. হারুন, কাজী কামাল জাহাঙ্গীর আলম খোকন, মনজুর হোসেন, হাচি মিয়া, মোহাম্মদ সিরাজুল মোস্তফা, জসিম উদ্দিন, জানে আলম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম রাসেল, জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক ইলিয়াস চৌধুরী, সাবেক সহসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদল নেতা জানে আলম, আজগর, শাহাজান, হাসান মেহেদী, জেলা কৃষক দল নেতা নজরুল ইসলাম বাবু, পৌর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মোরশেদ আলম, যুগ্ম আহবায়ক আমির হাসান জুয়েল, পৌর শ্রমিক দল সাবেক আহ্বায়ক মো. হারুন, সদস্য সচিব সাইফুল রেজা, উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ন আহ্বায়ক মো.ফয়সাল, মোহাম্মদ সোহেল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট