1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের ভাঙ্গন প্রতিরোধে মানববন্ধন কর্মসূচি পালিত

  • সময় মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৩০৩ পঠিত

মোঃ শফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রামে অসময়ে ভাঙন, প্রতিরোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
(২০ এপ্রিল) কুড়িগ্রাম কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নে এই মানববন্ধন করা হয়।
জেলার নাগেশ্বরী উপজেলা মাঝিপাড়া ও ইসলামপুর গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-১ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, নাগেশ্বরী উপজেলা যুবদলের সদস্যসচিব আতিকুর রহমান লেবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানার সভাপতি মাওলানা এনামুল হক, বল্লভেরখাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন সহ অনেকেই।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রস্তাবিত কচাকাটা উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদসহ দুধকমুার, সংকোশ, গঙ্গাধর নদী বয়ে গেছে। বিগত কয়েক মাসধরে বল্লভেরখাস ইউনিয়নে নদী ভাঙনের তীব্র রূপ নিলেও পানি উন্নয়ন বোর্ড নীরব ছিল, তারা কোনো পদক্ষেপ নেয়নি। অসময়ে শুষ্ক মৌসুমে নদী ভাঙ্গনে অর্ধশতাধিক ঘরবাড়ি, ১৫০ বিঘা আবাদি জমি বিলীন হয়ে গেছে।
এছাড়াও নদীর গর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে মসজিদ, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজারসহ অসংখ্য ঘরবাড়ি এবং আবাদি জমি। সরকারের প্রতি সাধারণ মানুষের দাবী অতি দ্রুত ভাঙনরোধে কার্যকরী ব্যবস্থা গ্ৰহন করা হউক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট