1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মক্কা চুক্তি : বাংলাদেশের আগ্রহ,ভারতের দুশ্চিন্তা -রশীদ আহমেদ চৌধুরী বোয়ালখালীতে খাল থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার নজরুলের জীবনে প্রমীলা: এক অনন্ত ভালোবাসার অধ্যায় – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে: সেলিম উদ্দিন চট্টগ্রামের জালালাবাদ, বায়েজিদ বোস্তামী, আরেফিন নগরে মোজাদ্দেদিয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক অবস্থা সংকটাপন্ন, চিকিৎসায় ব্যয় সাড়ে ১৩ লাখ টাকা পটিয়ায় হাফেজ আহমদ চৌধুরী স্কলারশিপের সম্মাননা প্রদান পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান

চট্টগ্রাম সিটি মেয়রের সাথে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ‍্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ।

  • সময় সোমবার, ৫ মে, ২০২৫
  • ৩৮১ পঠিত

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ‍্যাফেয়ার্স ট্রেসি অ‍্যান জ‍্যাকবসন।
সোমবার নগর ভবনে অনুষ্ঠিত এই সাক্ষাতে বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি ধন্যবাদ জানান মেয়র। চট্টগ্রামের জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন মেয়র।
সভায় মেয়র চট্টগ্রামের উন্নয়নে চলমান কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। মেয়র বলেন, চট্টগ্রামের উন্নয়নে সবগুলো সংস্থাকে নিয়ে কাজ করার চেষ্টা করছি। তবে, সিটি গভর্মেন্ট থাকলে কাজ করতে সুবিধা হত।
চট্টগ্রামের বিকাশে সিটি গভর্মেন্ট দরকার দাবি করে মেয়র বলেন, সেন্ট্রাল গভমেন্ট কে আমরা অলরেডি বুঝিয়েছি যে একটা জিনিস আমাদের খুব দরকার সেটা হচ্ছে সিটি গভর্মেন্ট বা, নগর সরকার। সিটি গভর্মেন্ট যদি থাকতো তাহলে সিটি মেয়র হিসেবে আমি সবগুলো সংস্থাগুলোকে নিয়ে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে পারতাম।
যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ‍্যাফেয়ার্স ট্রেসি অ‍্যান জ‍্যাকবসন বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ব‍্যবসার ভারসাম্য আনা প্রয়োজন। বাংলাদেশ যুক্তরাষ্ট্র যে রপ্তানি করে সে তুলনায় আমদানি করে খুব কম। এক্ষেত্রে, যুক্তরাষ্ট্র থেকে সরাসরি উন্নতমানের যন্ত্রপাতি ও প্রযুক্তি পণ্য ক্রয় করার মাধ্যমে বাণিজ্য ভারসাম্য আনতে পারে বাংলাদেশ।
সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামসহ চসিকের বিভাগীয় প্রধানবৃন্দ, ‍যুক্তরাষ্ট্র দূতাবাসের ইকোনমিক অফিসার ডি. রিচার্ড রাসমুসেন, পলিটিকাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ প্রমুখ।
বৈঠকের আগে চার্জ দ্য অ‍্যাফেয়ার্স ট্রেসি অ‍্যান জ‍্যাকবসনকে সাথে নিয়ে বাদশাহ মিয়া চৌধুরী সড়কের চট্টগ্রামের কমনওয়েলথ ওয়ার সিমেট্রি পরিদর্শন করেন মেয়র।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট