1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

একটি গণতান্ত্রিক, জবাবদিহিতামূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে তরুণদেরই এগিয়ে আসতে হবে- সাঈদ আল নোমান।

  • সময় বুধবার, ৭ মে, ২০২৫
  • ৩৩৮ পঠিত

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

আগামী ১০মে চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম-১০ সংসদীয় আসন কতৃক আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সাঈদ আল নোমান।

এসময় তিনি বলেন – চট্টগ্রাম থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই চট্টগ্রামের মাটি জুলাই আন্দোলনের দ্বিতীয় শহীদ ছাত্রদলের তরুণ শহীদ ওয়াসিম আকরাম এর রক্তস্নাত। সুতরাং এই চট্টগ্রাম থেকে তারুণ্যের অধিকার আদায়ের সমাবেশের সূচনা যুগান্তকারী ইতিহাস সৃষ্টি করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
তিনি আরও বলেন – মহান স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে জুলাই আন্দোলন পর্যন্ত প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সফলতার মুখ দেখেছে তরুণদের হাত ধরেই। একটি গণতান্ত্রিক, জবাবদিহিতামূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে তরুণদেরই এগিয়ে আসতে হবে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাই তরুণ নেতৃত্বের বিকাশ এবং রাষ্ট্রীয় কাঠামোতে তাদের অংশগ্রহণের পথ সুগম করতে “তারুণ্যের রাজনৈতিক অধিকার আদায়ের সমাবেশ” করার নির্দেশ দিয়েছেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মোশাররফ হোসেন ডিপ্টির সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন – চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী বেলাল উদ্দিন, সদস্য মোশাররফ হোসেন ডিপ্টি, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, কমিশনার শামসুল আলম, জসিম উদ্দিন জিয়া, তোফাজ্জল হোসেন, মোশাররফ জামাল, শরীফুল আলম, খাজা আলাউদ্দিন, শফি উল্লাহ, আলী হায়দার, আশরাফ খান, আনোয়ার হোসেন আরজু, দাদান দড়ি সুরুজ, গোলাম মনছুর, গফুর বাবুল, আঁখি সুলতানা, শামসুন নাহার, রেজাউল করিম মিন্টু, মোঃ ছালেহ, কুতুব উদ্দিন, কাফি মুন্না, আনিসুজ্জামান টুটুল, মোশাররফ আমিন সোহেল, রাজু খান প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট