1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

নাইক্ষ্যংছড়িতে পুলিশের ডেবিল হান্ট অভিযানে আটক- ২

  • সময় শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৪১৪ পঠিত

আনোয়ার হোছাইন,(নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযানে নাশকতা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।

শুক্রবার (৯ মে) দিবাগত রাতে “ডেবিল হান্ট” নামের একটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। এ বিশেষ অভিযান পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাশরুরুল হক।

আটককৃতরা হলেন: ১। মোঃ আব্দুল জাব্বার (৫৫) – পিতা: মৃত নাছির মোহাম্মদ, সাং: বাইশারী ইউনিয়নের ৫নং ওয়ার্ড লম্বাবিল,
২। মোঃ আব্দুর রহিম (৪৫) – পিতা: আবুল হোসেন, সাং: নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড, চাকঢালা বাজার পাড়া।

তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা নম্বর-৫, তারিখ: ১০/১১/২৪।

আটকের বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, “পুলিশের এই অভিযান এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাশরুরুল হক বলেন, “নাশকতা কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দুই আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।”

এদিকে এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা পুলিশ প্রশাসনের কার্যক্রমে সন্তুষ্ট। এ ধরনের অভিযান নিয়মিত হলে অপরাধ কমবে।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট