1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্প্রীতির অনন্য প্রতীক: পহেলা বৈশাখ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩৩ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রের প্রতি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান

নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা গ্রেফতার

  • সময় শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৩৩৫ পঠিত

আনোয়ার হোছাইন,
(নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম (৪৭)।

বৃহস্পতিবার (১৬ মে) রাত ১২টা ২০ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হকের নেতৃত্বে এসআই রাহিমসহ একদল পুলিশ সদস্য এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতার সাইফুল ইসলাম উপজেলার ৫ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বটতলী পাড়ার বাসিন্দা এবং মৃত আশরফ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়ন পর্যায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

এ অভিযানের বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সাইফুল ইসলামকে তার নিজ বাসা এলাকা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এদিকে গ্রেফতারের ঘটনায় এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় এক জনপ্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে বলেন, “সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তার গ্রেফতারকে সাধুবাদ জানাচ্ছে সাধারণ মানুষ।”

থানা সূত্রে জানা গেছে, সাইফুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই শেষে নিয়মিত মামলা প্রক্রিয়া শুরু করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট