1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা

আনোয়ারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • সময় শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৫০০ পঠিত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আব্দুর শুক্কুর (২৩) নামের এক যুবক। বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা যায়, আব্দুর শুক্কুর উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাব মাঝির বাড়ির রাজা মিয়ার ছেলে। তিন ভাইবোনের মধ্যে সে ছিল সবার ছোট।

নিহতের বড় ভাই ইয়াকুব জানান, শুক্কুর জুঁইদন্ডী চৌমুহনী বাজারে একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান পরিচালনা করতো। প্রতিদিনের মতো দুপুরে দোকান থেকে ফিরে ভাত খেয়ে নিজ কক্ষে বিশ্রাম নিতে যায়। কিছুক্ষণ পর ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।
পরে ইয়াকুবের স্ত্রী তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। দ্রুত উদ্ধার করে তাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. পারমিতা দেবী জানান, গলায় রশি পেঁচানো অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয় এবং মরদেহ স্বজনদের সম্মতিতে স্বজনদের কাছেই হস্তান্তর করা হয়।
এদিকে, আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে পরিবারের সদস্যরা কিছু জানাতে পারেননি। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট