1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

টইটং বিট কর্মকর্তার বিদায় উপলক্ষ্যে এলাকাবাসীর সংবর্ধনা

  • সময় বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৪৭৮ পঠিত

আবদুল মামুন ফারুকী:

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বারবাকিয়া রেঞ্জের টইটং বনবিট কর্মকর্তা জমির উদ্দিনের বদলি জনিত বিদায় উপলক্ষ্যে এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৭মে(মঙ্গলবার) বিকেল পাঁচটায় টইটং বিট কর্মকর্তার কার্যালয় হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টইটং রিজার্ভ এলাকার হেডম্যান রশিদ আহমদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টইটং ৪নং ওয়ার্ড এমইউপি আবদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টইটং ইকরা স্কুলের সহকারী শিক্ষক শামসুল আলম।
সংবর্ধিত হয়ে বিদায়ী বিট কর্মকর্তা জমির উদ্দিন বলেন, আমি ১৪ এপ্রিল’২২ তারিখে বিট কর্মকর্তা হিসেবে এখানে যোগদানের পর থেকে দীর্ঘ সাড়ে তিন বছর পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছিলাম। আমি আমার দায়িত্ব পালনে এলাকাবাসীর সহযোগিতা ও আন্তরিকতা দেখে অভিভূত হয়েছি,আজ আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞ। এসময় নবাগত বিট কর্মকর্তা এহেছানুল হককে ফুলেল শুভেচ্ছা জানান এলাকাবাসী। এহেছানুল হক বলেন, আমি টইটং বিট কর্মকর্তা হিসেবে যোগদান করেছি, পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব। এতে আপনাদের আন্তরিক সহযোগীতা পেলে আরো খুশি হবো। এসময় স্থানীয় গণ্যমান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কাশেম সর্দার, অলি আহমদ, খলিলুর রহমান, ফরিদুল আমল, বেলাল উদ্দিন, নুরুল আলম, মনজুর আলম,আব্দুল মতলব প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট