1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ওষুধের মুল্য বৃদ্ধির প্রতিবাদে পটিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন খেলনা বিক্রির আড়ালে ইয়াবা পাচার, সাড়ে ৯ হাজার পিসসহ গ্রেফতার ২ বাঁশের কেল্লা থেকে ইতিহাসের পাতায়: অমর তিতুমীর -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় পাহাড়ে যাওয়ার পথে ২৫ কৃষক অপহৃত, মুক্তিপণ দাবির অভিযোগ বোয়ালখালীতে দিনের বেলায় বাসায় ঢুকে স্বর্ণ ও টাকা চুরি বোয়ালখালীতে জায়গা জমির বিরোধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: প্রতিমন্ত্রী মীর হেলাল চট্টগ্রামে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক হুসনে কেরাত সম্মেলন

পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে নজরুল জন্মজয়ন্তী

  • সময় শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১১৫২ পঠিত

পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে নজরুল জন্মজয়ন্তী আয়োজন করা হয়। নজরুল বন্দনা, কবিতা, গান, নৃত্য ও কথামালার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানটি।

প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির মিলনায়তনে একাডেমির শিক্ষার্থী এঞ্জেলিনা বড়ুয়া ও সৃষ্টি চক্রবর্তী এর সঞ্চালনায় শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি। পরে আলোচনায় অংশ নেন পটিয়া থিয়েটার এর সাধারণ সম্পাদক অধ্যাপক ভগিরত দাশ, আবৃত্তি শিল্পী শিমুল নন্দী, সঙ্গীত শিল্পী প্রমোদ দাশ, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের সহকারী অধ্যাপক রিদোয়ানুল হক, প্রত্যয়ের নির্বাহী সদস্য বিশ্বজিৎ দাশ, মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটির পটিয়া উপজেলা সমন্বয়ক সাইফুল ইসলাম সোহেল, সঙ্গীত শিল্পী সৌমির দে, শিবু মল্লিক, নৃত্য শিল্পী নীহারিকা পাল ও হৈমন্তী দে।

অধ্যাপক ভগিরত দাশ বলেন, নজরুলকে চিন্তা করতে হবে সাম্যের কবি হিসেবে। প্রগতির কবি হিসেবে। তখন তিনি সাম্য, জাগরণ ও প্রগতির ধারক হিসেবে আমাদের কাছে আসবে। তিনি সম্প্রীতি, সংস্কৃতি, সাম্য ও স্বাধীনতার বার্তা বহন করে গেছেন।

শিমুল নন্দী বলেন, নজরুল ইসলাম সাম্য ও দ্রোহের মাধ্যমে বাঙালির জাগরণ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। তাঁর সৃস্টি ও কর্ম দিয়ে বাঙালি ও বাংলা ভাষাকে শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করেছেন।

আবদুল্লাহ ফারুক রবি বলেন, নজরুলের চেতনা মানুষকে বরাবরই আলোর পথ দেখিয়ে যাবে। নজরুলের চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই সরকারি উদ্যোগ। স্কুলে-কলেজে নজরুলের গান গাইতে ও পরিবারের সন্তানদের তাদের লেখা বই পড়তে উৎসাহিত করতে হবে। কথামালা শেষে একক আবৃত্তি করেন শিমুল নন্দী, এঞ্জেলিনা বড়ুয়া, দিব্যকুমার চক্রবর্তী, তানভিন জাহান তানহা, আফিয়া মোবাশ্বিরা, প্রান্ত বড়ুয়া, সত্যম দাশ, প্রসুন চৌধুরী দুস্টু, কাজী তাহিয়া মেহজাবিন, নাবিহা শরীফ সানজা, সৃষ্টি চক্রবর্তী। একক সঙ্গীত পরিবেশন করেন প্রমোদ দাশ, শিবু মল্লিক, সৌমির দে, দীপা দাশ, শ্রাবন্তী চৌধুরী। একক নৃত্য পরিবেশন করেন নীহারিকা পাল, অদ্রিতা বড়ুয়া,অংকনা বড়ুয়া,শাইনি মুখার্জি তনু, আনিকা হক। দলীয় গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীরা। দলীয় সঙ্গীত পরিবেশন করেন সুরালয় সাংস্কৃতিক একাডেমি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট