1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

‘পশুর হাটে বিশৃঙ্খলা করলে আইনগত ব্যবস্থা’— ওসি বোয়ালখালী

  • সময় মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৪৪২ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বোয়ালখালীতে কোরবানির পশুর হাটে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার।

মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় বোয়ালখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ঈদ সামনে রেখে চাঁদাবাজি, চুরি ও ছিনতাই রোধে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। হাটে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও জানান, কোরবানির পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, সার্বক্ষণিক টহল এবং পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যানজট নিরসন ও ঈদের দিন চামড়া সংগ্রহে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নজরদারি থাকবে।

তিনি বলেন, বোয়ালখালীতে মোট ১০টি হাটে কোরবানির পশু বেচাকেনা হয়। প্রতিটি হাটের প্রবেশপথ ও ভেতরে থাকবে পুলিশ সদস্য। হাট ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবকরাও নিরাপত্তায় সহায়তা করবেন।

ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে ব্যাপারীদের পছন্দের হাটে পশু আনা এবং ক্রেতাদের কেনাকাটার সুবিধার্থে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের, সহ-সভাপতি রাজু দে, অর্থ সম্পাদক দেবাশীষ বড়ুয়া রাজু, সদস্য স ম রবিউল হোসাইন, আবু নাঈম ও মুহাম্মদ শাহাদাত হোসাইন জুনাঈদী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট