1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা

বোয়ালখালীতে গরু চুরির সময় একজনকে হাতেনাতে আটক

  • সময় সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৬৮ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার কধুরখীল এলাকায় গরু চুরির সময় মো. ইলিয়াস (৩৫) নামে এক একজনকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

রবিবার (১ জুন)  রাত ১টার দিকে উপজেলার কধুরখীল লালার দিঘির পাড় এলাকার মান্নান মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মামুন জানান, রাতে একটি চোরচক্র অটোরিকশা (সিএনজি) নিয়ে পাঁচজনের দল গরু চুরি করতে আসে। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া করলে চারজন পালিয়ে যায়। পরে মো. ইলিয়াস নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

আটক ইলিয়াসের বাড়ি নোয়াখালীর দক্ষিণ হাতিয়ায় হলেও বর্তমানে তিনি বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরখিদিরপুর এলাকায় তাঁর নানার বাড়িতে বসবাস করছেন।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম সরোয়ার বলেন,কধুরখীল লালার দিঘির পাড় এলাকা থেকে “গরু চুরির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সোমবার (২ জুন) তাকে চুরির মামলায় আদালতে পাঠানো হয়েছে।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট