1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা

বাঘাইছড়িতে নাহিদুল আলমের উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

  • সময় রবিবার, ১ জুন, ২০২৫
  • ৩৫৩ পঠিত

আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি

“বিপদে ও দুঃসময়ে পাশে থাকি, বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই”—এই মানবিক স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটি জেলা বিএনপির নির্দেশনায় বন্যাদুর্গত এলাকায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের কার্যনির্বাহী সদস্য ও আগামীর সম্ভাবনাময় যুব নেতা মোঃ নাহিদুল আলম।

সম্প্রতি টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বাঘাইছড়ি উপজেলার মাদ্রাসা পাড়া, লাইল্যাঘোনা ও বটতলীসহ বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়। হঠাৎ করে পানি বৃদ্ধির ফলে এসব এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েন। এমন সংকটময় মুহূর্তে মানবিক সহায়তা নিয়ে দুর্গত এলাকায় ছুটে যান মোঃ নাহিদুল আলম ও তার টিম।

রবিবার (০১ই জুন) দুপুরে তাঁর নেতৃত্বে প্রায় ৭০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
তাঁর সরাসরি তত্ত্বাবধানে গঠিত একটি ইমার্জেন্সি রেসপন্স টিম বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে শুকনো খাবার তুলে দেয়।

এ প্রসঙ্গে মোঃ নাহিদুল আলম বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার একটি মহান সুযোগ। আমরা ছাত্রদলের পক্ষ থেকে চেষ্টা করছি, যতটুকু সম্ভব ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে।”

এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। স্থানীয়রা জানান, দুর্যোগের মুহূর্তে এ ধরনের সহযোগিতা কিছুটা হলেও তাদের দুর্ভোগ লাঘবে সহায়ক হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট