1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বাঘাইছড়িতে মারিশ্যা লঞ্চ ঘাটের প্ল্যাটফর্মে আগুন, আহত-১

  • সময় বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৩৫৮ পঠিত

আনোয়ার হোসেন

বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীতে অবস্থিত লঞ্চঘাটের স্টিমার পল্টনের ক্যাবিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে আহত হয়েছেন স্থানীয় বাঁশ ব্যবসায়ী দুলা মিয়া (৫৫), যিনি “বাইজ্জা বুইজ্জা” নামেও পরিচিত।

বুধবার ১১ জুন বিকাল ৫ ঘটিকায় বাঘাইছড়ি মারিশ্যা লঞ্চ ঘাটের প্ল্যাটফর্মের ওপর একটি ছোট রুমে দীর্ঘদিন ধরে অবস্থান করছিলেন “দুলা মিয়া”। তিনি ওই ঘরেই রান্না ও বসবাস করতেন। ঘটনার সময় গ্যাসের চুলায় রান্না বসিয়ে তিনি এক ক্রেতাকে বাঁশ দেখাতে বাইরে যান। ফিরে এসে দেখেন, তার কক্ষ থেকে আগুন ছড়িয়ে পড়ছে।

পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রে আসে। আগুনে একটি ক্যাবিন এর আসবাবপত্র ও নগদ ১৫ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন পুড়ে যায়।

দুলা মিয়ার ভাষ্যমতে, তিনি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে নিজেই দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

চিকিৎসকের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, দুলা মিয়ার শরীরের হাত ও পিঠের কিছু অংশ দগ্ধ হয়েছে। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

মারিশ্যা ঘাটে দীর্ঘদিন ধরে দুলা মিয়া বসবাস করে আসছেন। তিনি বাঁশের পাইকারি ব্যবসার সাথে জড়িত এবং স্থানীয়ভাবে পরিচিত একজন মানুষ

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট