1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
দুবাই বাংলাদেশ কনস্যুলেটে চালু হলো ডিজিটাল কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ

চট্টগ্রামের হালিশহর বড়পোলে কার চাপায় সাইকেল আরোহীর মৃত্যু

  • সময় বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১২৩৬ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্ট

চট্টগ্রাম নগরের হালিশহর বড়পোল মোড় এলাকায় বেপরোয়া গতিতে চালানো একটি প্রাইভেটকারের ধাক্কায় সাইকেল আরোহী নিহত হয়েছে।

আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আড়ংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। চালকের তানিম (১৯) সে নবম শ্রেণিতে পড়ে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে, চট্ট মেট্রো-গ ১৪-২৮৫৬ নম্বর সাদা হোন্ডা সিভিক গাড়িটি অতিরিক্ত গতিতে এসে রাস্তা পার হচ্ছিল এমন এক কিশোর সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। ছেলেটি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের আনুমানিক বয়স ১৪ বছর। স্থানীয় কয়েকজন জানান, নিহত কিশোরটি স্কুল থেকে ফিরছিল। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, সে পরিবারের কাউকে কিছু না জানিয়ে গাড়ি নিয়ে বাইরে বের হয়। এরপর হালিশহর এলাকায় এসে এই দুর্ঘটনা ঘটায়।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা গাড়িটি আটক করে এবং চালককে ধরে পুলিশে সোপর্দ করে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডাবলমুরিং থানা–সংশ্লিষ্ট একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘ছেলেটা সাইকেল চালিয়ে রাস্তা পার হচ্ছিল। হঠাৎ গাড়ি এসে ধাক্কা দেয়। সাথে সাথেই পড়ে যায় ও। কেউ কাছে যাওয়ার আগেই নিস্তেজ হয়ে পড়ে।’

গাড়িটির সামনের অংশ এবং উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে ডাবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘চালক অপ্রাপ্তবয়স্ক এবং লাইসেন্সবিহীন ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।’

নিহত কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, নিহতের পরিচয় নিশ্চিত হলে পরিবারের সঙ্গে যোগাযোগ করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট