1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
দুবাই বাংলাদেশ কনস্যুলেটে চালু হলো ডিজিটাল কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ

চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা: সাংবাদিকদের মধ্যে বৈষম্য নয়

  • সময় শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৭৫৮ পঠিত

মোঃ আবদুল আলী, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ ২১ জুন, শনিবার নগরীর আগ্রাবাদ ক্লাবের অফিসে অনুষ্ঠিত হয়েছে। বেলা ৩টায় শুরু হওয়া এ আয়োজনে চট্টগ্রামের প্রবীণ ও নবীন সাংবাদিকেরা অংশ নেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন সোহেল। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আবু মুছার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ম্যাগাজিনটিতে সাংবাদিকতার সমসাময়িক নানা বিষয়ে লেখা প্রকাশিত হয়েছে। এটি সাংবাদিক সমাজের চিন্তা, চেতনা ও অভিজ্ঞতার একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে।এই ম্যাগাজিনটি শুধু নবীন সাংবাদিকদের জন্য নয়, প্রবীণ সাংবাদিকদের জন্যও পেশাগত দিক থেকে একটি গুরুত্বপূর্ণ চর্চামূলক লেখনি ও মূল্যবান গ্রন্থ হিসেবে বিবেচিত। বক্তারা বলেন, পেশাগত উৎকর্ষ সাধনে এটি এক অনন্য সহায়ক হবে। তাই সকল সাংবাদিক, বিশেষ করে নবীনদের সংগ্রহে বইটি থাকা উচিত।
সভায় উপস্থিত সাংবাদিকরা আরো বলেন, “আমরা যারা চট্টগ্রামে সাংবাদিকতা করি, আমাদের মধ্যে বিভাজন নয়, বৈষম্য নয়—প্রয়োজন ঐক্য, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতা।”
সভায় আরো বক্তব্য রাখেন, ক্লাবের উপদেষ্টা গৌতম কুমার রায়, সহ-সভাপতি মো. কামাল উদ্দিন, মাসুদ আলম সাগর, সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন, সহ-সম্পাদক মনজুর আহমেদ সোহেল, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক রাশেদী, নির্বাহী সদস্য হাসান মেহেদী, সদস্য মো. জুবায়ের হোসাইন, মো. জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন, মামুন উদ্দিন, রাজীব চক্রবর্তী প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট