1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম নগরীর ধর্ষণকারী জুয়েল দাশকে খুঁজছেন পুলিশ বোয়ালখালীতে শ্রীমন্তরাম মহাশ্মশানে শবস্নাগারের ছাদ ঢালাই চলমান নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পর্যটকদের প্রিয় গন্তব্যে পরিণত হয়েছে বান্দরবান নির্বাচনের ইশতেহারের সড়ক নিরাপত্তা উন্নত গণপরিবহনের অঙ্গীকার চাই- যাত্রী কল্যাণ সমিতি নানিয়ারচর সেনা জোন কর্তৃক অসহায়‌দের মা‌ঝে শীতবস্ত্র ও নগদ অর্থ প্রদান মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ সাবেক বিএনপি নেতা আজিজ উদ্দিনের পরিবার উদ্বিগ্ন চট্টগ্রামে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান আজ সন্ধ্যায় চট্টগ্রামের বন্দর স্কুল মাঠে আমীরে জামায়াতের জনসভা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলা রাঙ্গামাটিতে অনুষ্ঠিত।

জামানত ছাড়াই সর্বোচ্চ ৫ লাখ টাকা ঋণ দিচ্ছে কৃষি ব্যাংক

  • সময় রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৬৮২ পঠিত

আপনি কি কৃষি ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ নিতে চান? কত টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে, জামানত লাগবে কিনা, কিংবা কীভাবে আবেদন করবেন—এসব প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই প্রতিবেদন।

কৃষি ব্যাংকের ঋণের ধরন: প্রথমেই জেনে নেওয়া যাক, কৃষি ব্যাংক কোন কোন ধরনের ঋণ প্রদান করে। সাধারণত পাঁচ ধরনের ঋণ দিয়ে থাকে এই ব্যাংকটি। সেগুলো হলো—
সাধারণ কৃষি ঋণ
মাঝারি ও দীর্ঘমেয়াদী কৃষি ঋণ
প্রবাসীদের জন্য বিশেষ ঋণ
নারী উদ্যোক্তাদের জন্য ঋণ
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণ
কত টাকা পর্যন্ত ঋণ?কৃষি ব্যাংক জামানত ছাড়া ৫ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে। আর জামানত সহ ঋণের পরিমাণ এক লক্ষ টাকা থেকে শুরু করে ২৫ লক্ষ টাকারও বেশি।

রেমিট্যান্স প্রবাহে রেকর্ড ধারা: জুনের ১৮ দিনে এসেছে ১.৮৬ বিলিয়ন ডলার, অর্থবছরে প্রবৃদ্ধি ২৭%
মাসিক কিস্তি কত?একটি চার্ট অনুযায়ী, ১০% সুদে এক লক্ষ টাকা ঋণের মাসিক কিস্তি হবে—
১ বছর মেয়াদে: ৯,১৬৭ টাকা
৩ বছর মেয়াদে: ৩,২২৭ টাকা
৫ বছর মেয়াদে: ২,১২৫ টাকা
১০ বছর মেয়াদে: ১,২৫২ টাকা
কারা এই ঋণ পেতে পারেন?কৃষি ব্যাংকের ঋণ পেতে পারেন নিম্নোক্ত পাঁচ শ্রেণির মানুষ:

কৃষক: সর্বোচ্চ অগ্রাধিকার পান।
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা
প্রবাসী বাংলাদেশি: সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা পর্যন্ত জামানতসহ ঋণ পাওয়ার সুযোগ রয়েছে।
নতুন ব্যবসায়ী উদ্যোক্তা
নারী উদ্যোক্তা
আবেদন করতে যা লাগবে:
জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট (প্রবাসীদের জন্য)
ঠিকানার প্রমাণ (বিদ্যুৎ বিল, বাসা ভাড়ার চুক্তিপত্র ইত্যাদি)
ব্যবসার কাগজপত্র (যদি থাকে)
আয়ের প্রমাণ
প্রবাসীদের জন্য ওয়ার্ক পারমিট বা ভিসার কপি
আবেদন পদ্ধতি: নিকটস্থ কৃষি ব্যাংকের শাখায় গিয়ে সরাসরি আবেদন করা যাবে। এছাড়াও অনলাইনে কৃষি ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করেও আবেদন করা সম্ভব। প্রয়োজনে নির্দিষ্ট ব্যাংক কর্মকর্তার সঙ্গে পরামর্শ করতে পারেন।

টাকা উত্তোলনের প্রক্রিয়া: আবেদন অনুমোদন হলে টাকা ব্যাংক একাউন্টে ট্রান্সফার করা হবে। এজন্য অবশ্যই কৃষি ব্যাংকে একটি একাউন্ট খুলতে হবে। উৎস: জনকণ্ঠ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট