1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে পৃথক মোটর বাইক দুর্ঘটনায় নিহত-৩, আহত-১ ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী অসহায় ও নিম্ন আয় রোজাদার পরিবারের পাশে প্রয়াস সম্প্রীতি ও বিশ্বশান্তির বার্তায় কক্সবাজার সৈকত থেকে বৌদ্ধ ভিক্ষুদের ঢাকামুখী পদযাত্রা বাঘাইছড়িতে নতুন ডিজাইনে বড়ুয়া ইলেক্ট্রনিক্স শুভ উদ্বোধন বোয়ালখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামী ফ্রন্টের উদ্যোগে পোপাদিয়ায় ইফতার বিতরণ সিলেটে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর রমজানের ইফতার, দোয়া মাহফিল ও সেবা কার্যক্রম অনুষ্ঠিত পটিয়ায় রমজানে ইফতার ও মাসব্যাপী কোরআন বিতরণ কর্মসূচির উদ্বোধন, মরহুম অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম খাঁন (রহ.) স্মরণে দোয়া চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে বৃহৎ ইফতার মাহফিল: প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ, সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান

চট্টগ্রামে ৩১৭০ লিটার অবৈধ অকটেনসহ এক পাচারকারী আটক

  • সময় শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৩৩৬ পঠিত

মোঃ মনিরুল ইসলাম
স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের ব্রিজ ঘাটে ৩১৭০ লিটার অবৈধ অকটেনসহ এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

উদ্ধারকৃত এসব অকটেনের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানা গেছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে কোস্ট গার্ড বেইস সদর ঘাট থানাধীন ব্রিজ ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পাচারকারীদের বোট হতে অবৈধ অকটেন নামাতে দেখা যায়। উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কোস্ট গার্ড সদস্যদের উপর অতর্কিত হামলা করে।

পরে ঘটনার স্থল হতে প্রায় ৩ লক্ষ ৯০ হাজার টাকা মূল্যের ৩ হাজার ১৭০ লিটার অবৈধ অকটেনসহ ১ জন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত পাচারকারী মোহাম্মদ শহিদ (৩০) চট্টগ্রামের বাসিন্দা। জব্দকৃত অকটেন এবং আটককৃত পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট