1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যায় গণঅধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি

  • সময় শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৪০৭ পঠিত

৯ই জুলাই, বুধবার সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতাল চত্বরে যুবদল নেতাকর্মীদের হাতে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদের চট্টগ্রাম মহানগরের সাধারন সম্পাদক মোহাম্মদ ইউসুফ এবং চট্টগ্রাম মহানগরের নেতৃত্ব বৃন্ধ। হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সবাই।

নেতৃদ্বয় বলেন, “চকবাজারের এই নির্মম হত্যাকাণ্ডে আমরা স্তম্ভিত, ক্ষুব্ধ এবং গভীরভাবে শোকাহত। অবিলম্বে এই নৃশংসতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

গত বুধবার সন্ধ্যা ৬টায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে যুবদল নেতাকর্মীরা পিটিয়ে ও ইট-পাথর দিয়ে মাথা থেঁতলে নির্মমভাবে হত্যা করে। এই পাশবিক হত্যাকাণ্ডের পর ঘাতকদের নিহতের নিথর দেহের উপর নৃত্য এবং আনন্দোৎসব আদিম বর্বরতাকেও হার মানায়, যা সভ্য সমাজে কল্পনাতীত এবং সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।

নেতৃদ্বয় মনে করেন, এই ধরনের ঘটনা কেবল একজন ব্যক্তির উপর হামলা নয়, এটি মানবতা, আইন, ন্যায়বিচার এবং রাষ্ট্রীয় শৃঙ্খলার উপর সরাসরি আঘাত। জনসমক্ষে প্রকাশ্য দিবালোকে এভাবে একজন মানুষকে হত্যা করা কেবল নৃশংসতাই নয়, এটি আমাদের সমাজ ও রাষ্ট্রের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে। এই ঘটনা স্পষ্ট করে তুলেছে যে, দেশের নাগরিক নিরাপত্তা এবং আইনের শাসন চরমভাবে প্রশ্নবিদ্ধ।

নেতৃদ্বয় আরও বলেন, “এটি এক ভয়াবহ সামাজিক বার্তা, যেখানে অপরাধীরা মনে করে তারা ধরা-ছোঁয়ার বাইরে। এমন বার্তা রাষ্ট্র ও সমাজ কোনোভাবেই বহন করতে পারে না। আমরা এই পাশবিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসাথে জোরালোভাবে দাবি জানাই, এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল ঘাতক ও তাদের মদদদাতাদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। নিশ্চিত করা হোক দৃষ্টান্তমূলক শাস্তি, যেন ভবিষ্যতে আর কোনো ঘাতক এমন অন্যায় করার সাহস না পায়।”

 

প্রেস বিজ্ঞপ্তি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট