1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন জননেতা আতাউর রহমান খান কায়সার আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা লোহাগাড়ার ক্যান্সার আক্রান্ত নারীকে লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের আর্থিক সহায়তা প্রদান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত উৎফল বড়ুয়া সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীলঙ্কা চ্যাপ্টারের কমিটি গঠন ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন অনুষ্ঠিত প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” ১৩ তম পর্ব অনুষ্ঠিত  রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের পটিয়া উপজেলা ও পৌরসভার উপদেষ্টা কমিটি গঠন ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ৪ দিনব্যাপী যিকরে মিলাদুন্নাবী (সা.) সেমিনার সম্পন্ন আমিরাতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আন্তর্জাতিক বিশ্বতানের আকাশ নীলা উৎসব ২০২৬ অনুষ্ঠিত

ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • সময় শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৮৫ পঠিত

বন্দর নগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদ ২নং গেইটে অবস্থিত ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র বার্ষিক সাধারণ সভা ০২ আগস্ট বিকাল ৩টায় নগরীর একটি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. এ.টি.এম. রেজাউল করিমের সভাপতিত্বে ও আরবি বিভাগের কো-অর্ডিনেটর সাজ্জাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় একাডেমিক রিপোর্ট পেশ করেন স্কুলের অধ্যক্ষ মুহাম্মদ আসাদ উল্লাহ আদিল। অর্থনৈতিক রিপোর্ট পেশ করেন ম্যানেজিং কমিটির ব্যবস্থাপনা পরিচালক ডা. মুহাম্মদ ইউসুফ।

অনুষ্ঠানের শুরুতে স্কুলের সামগ্রিক কার্যক্রম নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে আলোচনায় অংশ নেন স্কুল একাডেমিক কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মানজারে খুরশিদ আলম, ডা.মঈনুদ্দিন চৌধুরী,ডা.নাসির উদ্দিন, ডা.সাইফুল ইসলাম টিপু চৌধুরী, ডা.আ.ন.ম মঞ্জুরুল কাদের, ডা. মুহরম আলী, মাহমুদুল আমিন খান,স্থপতি আল নোমান ইউনুছ ও সেলিনা সুলতানা শেলী প্রমুখ।

বার্ষিক সাধারণ সভায় বক্তারা গুণগত ও নৈতিক শিক্ষার মানোন্নয়নে স্কুলের পরিচালনা পরিষদ, শিক্ষকমণ্ডলী ও অভিভাবকদের আন্তরিক ভূমিকা পালন করার আহ্বান জানান।এতে আরো উপস্থিত ছিলেন এডভোকেট মঞ্জুর আহমেদ আনসারী,প্রফেসর ডা.মুস্তাক আহমেদ, এস.কে. এম আনিসুদ্দৌলা, অধ্যক্ষ কে.এম মুস্তাফা রেজাউল মনির,ডা.আব্দুল্লাহ খান,ডা. আহমদ রহিম, ডা.আব্বাস উদ্দিন, ড. নজরুল কাদের শিকদার, ড.জয়নাল আবেদীন, ড.আব্দুল হালিম চৌধুরী, ড.বেলাল উদ্দিন আবুল হোসেন মোল্লা, জাফরুল্লাহ চৌধুরী, শাইখুল ইসলাম, মুহাম্মদ নাসির উদ্দিন, গোলাম ফারুক উদ্দিন, ডা.আয়মান আব্দুল্লাহ, ভাইস প্রিন্সিপাল হিজবুন নাহার, সিনিয়র সেকশন কো-অর্ডিনেটর ফাহমিদা কাউনাইন,মিডল সেকশন কো-অর্ডিনেটর ইসমাত জাহান জুনিয়র সেকশন কো-অর্ডিনেটর নার্গিস আক্তার প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট