1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

চুয়াডাঙ্গায় ওভারপাস নির্মাণে ভোগান্তির প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

  • সময় রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৬৩ পঠিত

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা শহরের রেলবাজার এলাকায় ওভারপাস নির্মাণকাজের কারণে যাতায়াত ও ব্যবসায়িক কার্যক্রমে চরম ভোগান্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।রবিবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে রেলবাজার রোডে এ কর্মসূচি পালন করে রেলবাজার ব্যবসায়ী সমিতি।মানববন্ধনে বক্তারা বলেন, ওভারপাস ও সড়ক সম্প্রসারণ প্রকল্পের কারণে এলাকায় দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ব্যবসা-বাণিজ্য কার্যত অচল হয়ে পড়েছে। প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এলাকাটি এখন শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বারবার প্রশাসন ও সড়ক বিভাগকে জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।তারা অবিলম্বে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ প্রদান, বিকল্প রাস্তা নির্মাণ এবং পুনর্বাসনের দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মঞ্জুরুল আলম মালিক লার্জ, সাধারণ সম্পাদক সুমন পারভেজ খান, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পল্টু, জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব জোয়ার্দ্দার রিংকু, জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব ও রেলবাজার ব্যবসায়ী সমিতির নেতা সামিউল ইসলাম অপু প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট