1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

পারিবারিক কলহে ইছামতি খালে ঝাঁপ দিলেন মা-মেয়ে, প্রাণ গেল ৮ বছরের শিশুর

  • সময় বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৪১৬ পঠিত

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ তার আট বছর বয়সী মেয়েকে নিয়ে ইছামতি খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ মর্মান্তিক ঘটনায় শিশু রাইসার মৃত্যু হয়েছে। তবে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন তার মা জান্নাতুল ফেরদৌস (৩২)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আনোয়ারা সদরের খাদ্যগুদাম সংলগ্ন সেতুর নিচে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশু রাইসা জান্নাতুল ফেরদৌসের মেয়ে। জান্নাতুলের বাবার বাড়ি উপজেলার চাতরী এলাকায় এবং শ্বশুরবাড়ি সৈয়দ কুচাইয়া এলাকায়। তার স্বামী মো. কাইছার বর্তমানে প্রবাসে অবস্থান করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেতুর নিচে খালের পানিতে মা ও মেয়েকে ভাসতে দেখে পথচারীরা দ্রুত পাশের ফায়ার সার্ভিস অফিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে মা ও মেয়েকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশু রাইসাকে মৃত ঘোষণা করেন। গুরুতর অসুস্থ অবস্থায় মা জান্নাতুল ফেরদৌসকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

নিহত রাইসার মামাতো ভাই মহিন বলেন,
“রাইসা আমার মামাতো বোন। আমার মামা প্রবাসে থাকেন। পরিবারের মধ্যে তেমন কোনো বড় সমস্যা ছিল বলে আমার জানা নেই। কেন এমন ঘটনা ঘটেছে, তা বুঝে উঠতে পারছি না।”

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুসরাত জানান,
“দুপুর সাড়ে ১২টার দিকে মা ও মেয়েকে হাসপাতালে আনা হয়। শিশুটির আগেই মৃত্যু হয়েছে। মাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মাঝে গভীর বিষাদ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট