1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ওষুধের মুল্য বৃদ্ধির প্রতিবাদে পটিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন খেলনা বিক্রির আড়ালে ইয়াবা পাচার, সাড়ে ৯ হাজার পিসসহ গ্রেফতার ২ বাঁশের কেল্লা থেকে ইতিহাসের পাতায়: অমর তিতুমীর -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় পাহাড়ে যাওয়ার পথে ২৫ কৃষক অপহৃত, মুক্তিপণ দাবির অভিযোগ বোয়ালখালীতে দিনের বেলায় বাসায় ঢুকে স্বর্ণ ও টাকা চুরি বোয়ালখালীতে জায়গা জমির বিরোধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: প্রতিমন্ত্রী মীর হেলাল চট্টগ্রামে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক হুসনে কেরাত সম্মেলন

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’

  • সময় রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৬২৯ পঠিত

চট্টগ্রাম সিটির সিআরবি, ফয়েজ লেক ও সি ওয়ার্ল্ডে চিত্রায়িত হয়েছে নতুন নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’। ভালোবাসা, নীরবতা ও সময়ের নির্মম বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত এ নাটকটি প্রযোজনা করেছে এসএ ফিল্ম, নির্মাতা প্রতিষ্ঠান বিএস৩৬০ প্রোডাকশন হাউজের (ঢাকা) ব্যানারে।

নাটকের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শাহীন বাদশা, সহকারী পরিচালক নাসরীন হীরা। অভিনয়ে রয়েছেন মোশারফ ভূঁইয়া পলাশ, শাহীন বাদশা, পুজা দাশ প্রমুখ। মেকআপে ছিলেন বীনা দাশ গুপ্ত, ক্যামেরায় দুলাল বাবু, সহযোগিতায় বীজন নাট্যগোষ্ঠী।

গল্পের কেন্দ্রীয় চরিত্র অরোহি ও সামির— দুইজনের মধ্যে ছিল গভীর ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসা থেকে গেছে অপ্রকাশিত। অরোহি সহজভাবে স্বীকার করেন, “কেউ যখন খুব আপন হয়ে যায়, তখন তার কাছেই সব কথা বলতে ইচ্ছে করে।” কিন্তু সামিরের নীরবতা সেই সম্পর্ককে হারিয়ে ফেলে সময়ের কাছে।

শেষ দৃশ্যে দেখা যায়, অরোহি জীবনের নতুন পথে এগিয়ে গেছেন অন্য কারও সঙ্গে, আর সামির দূর থেকে তার হাসি দেখতে দেখতে উপলব্ধি করেন নিজের ভুল।

নাটকটি ভালোবাসা প্রকাশে মানুষের সংকোচ ও নীরবতার মানসিক দ্বন্দ্বকে ফুটিয়ে তুলেছে সংবেদনশীলভাবে।

নির্মাতা শাহীন বাদশা বলেন, “অনেক সময় ভালোবাসা থাকে, কিন্তু সাহসের অভাবে তা প্রকাশ পায় না। এই নাটকের মাধ্যমে সেই না-বলা কথাগুলোকেই তুলে ধরার চেষ্টা করেছি।”

দর্শকদের জন্য নাটকটি শিগগিরই মুক্তি পাচ্ছে এসএ ফিল্ম ইউটিউব চ্যানেলে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট