1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
২০৩০ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করলো আর্জেন্টিনাসহ ৬ দেশ টানা বৃষ্টিতে পটিয়াজুড়ে জলাবদ্ধতা,জনজীবনে দুর্ভোগ। চট্টগ্রামে টানা ভারী বর্ষণে স্থবির চট্টগ্রাম,২৪ ঘণ্টায় ৩৩১ মিমি বৃষ্টিপাতের রেকর্ড কালুরঘাট সেতু ইতিহাসের সাক্ষী, অবহেলারও প্রতীক: মোস্তানছিরুল হক চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হালদা নদী ও পরিবেশ গবেষণায় ‘Halda River & Environment Research Association (HERA)’ নামে সংগঠনের আত্মপ্রকাশ পটিয়ায় পুকুরে বিষ প্রয়োগ ৪ লক্ষাধিক টাকার মাছের পোনা নিধন দোষীদের আইনের আওতায় আনার দাবি। ভয়াবহ কিশোর গ্যাং এর হামলা ও মামলায় ভূমির প্রকৃত ওয়ারিশগণ – নেতৃত্বে কিশোর গ্যাং লিডার বাচ্চু । বোয়ালখালীতে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপন ক্বিরাতুল কুরআন মাদরাসায় অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল

‘ঊনিশ বছর পর’ শিরোনামে নির্মিত হলো অমিত প্রেমের এক কবিতাচিত্র 

  • সময় শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯০ পঠিত

 

সময়ের প্রতিশ্রুতিশীল লেখক ও কবি শামছুল আরেফিন শাকিলের অমিত প্রেম ও গভীর মানবিক অনুভূতিতে ভর করে নির্মিত হয়েছে কবিতাচিত্র ‘ঊনিশ বছর পর’। কবিতাটির ভিডিও চিত্রায়ণ করা হয়েছে চট্টগ্রামের বিভিন্ন নৈসর্গিক লোকেশনে, যা প্রেম, মায়া, বিচ্ছেদ ও স্মৃতির আলো-ছায়ায় বোনা ‘ভালো থেকো ছায়া’ সিরিজের চতুর্থ কবিতাচিত্র।
ইতোমধ্যেই দর্শক-শ্রোতার আগ্রহ কাড়তে শুরু করা এই কবিতা সিরিজটি আধুনিক বাংলা কবিতায় এক ভিন্নমাত্রার সংযোজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
‘ঊনিশ বছর পর’ কবিতাচিত্রে কণ্ঠ দিয়েছেন প্রখ্যাত বাচিক শিল্পী ও অভিনেতা বাপ্পী হায়দার। তাঁর মায়াবী, দরাজ কণ্ঠ ও সংবেদনশীল উপস্থাপনা কবিতার অনুভূতিকে জীবন্ত করে তুলেছে।
সিরিজটির ভিডিও নির্দেশনায় ছিলেন মোশারফ ভূঁইয়া পলাশ, যিনি শুরু থেকে শেষ পর্যন্ত কবিতার আবেগকে দৃশ্যের ভাষায় রূপ দিতে সচেষ্ট ছিলেন।
অভিনয়ে অংশ নিয়েছেন কবি ও অভিনেতা গোলাম মাওলা জসিম এবং সৌখিন অভিনয়শিল্পী ডা. বুশরা।
মেকআপে ছিলেন বীনা দাশ গুপ্ত, যিনি চরিত্রগুলোর মানসিক অবস্থাকে নান্দনিকভাবে ফুটিয়ে তুলেছেন রূপ ও রঙে।
পুরো সিরিজটি নির্মাণ করেছে অনল মিডিয়া ভিশন, সহযোগিতায় রয়েছে বীজন নাট্য গোষ্ঠী।
“ঊনিশ বছর পর” কবিতাচিত্রটির প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে কবিতা ঘর।
‘ঊনিশ বছর পর’ কেবল একটি কবিতাচিত্র নয়, এটি স্মৃতি ও বর্তমানের এক মর্মস্পর্শী আবেগযাত্রা। শামছুল আরেফিন শাকিল তাঁর কাব্যভাষায় যে প্রেমের ব্যথা ও সৌন্দর্য প্রকাশ করেছেন, পরিচালক ও অভিনয়শিল্পীরা তা পর্দায় রূপ দিয়েছেন সংবেদনশীলভাবে।
আগামী বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর কবিতাচিত্রটি কানাডা বাংলা চ্যানেল (CBC)–এর অফিসিয়াল প্ল্যাটফর্মে প্রচারিত হবে।
সময়, প্রেম ও স্মৃতির মেলবন্ধনে গড়া এই কবিতাচিত্র নিঃসন্দেহে দর্শকের মনে গভীর ছাপ ফেলবে।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট