1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অতিরিক্ত বৃষ্টিতে সাতকানিয়ার করুন আর্তনাদ চট্টগ্রামের সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলার উপকূলীয় অঞ্চলে বন্যার্তদের পাশে আদর্শ ছাত্র ও যুব সমাজ। চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী

ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে ‘বিজ্ঞান মেলা’ উদযাপন

  • সময় বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৩৬৫ পঠিত

নিজস্ব প্রতিবেদক :

বন্দর নগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদ ২নং গেইটে অবস্থিত ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে এক বর্ণাঢ্য আয়োজনে ‘বিজ্ঞান মেলা’ অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে ও আরবি বিভাগের কো-অর্ডিনেটর সাজ্জাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান ডাঃ এ.টি.এম রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুলের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ মোহাম্মদ ইউসুফ, ডাঃ আহমদ রহিম, ডাঃ আবদুল্লাহ খান, ইঞ্জিঃ মতিউর রহমান, অধ্যক্ষ মোস্তফা রেজাউল মনির ও মুহাম্মদ নাসির উদ্দীন।

অতিথিবৃন্দ দৈনন্দিন জীবনে বিজ্ঞানের গুরুত্ব, সৃজনশীল মন তৈরি, সুপ্ত মেধার বিকাশ, নতুন নতুন আবিষ্কারের ক্ষেত্রে বিজ্ঞান মেলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তথ্য-প্রযুক্তি ও জ্ঞান-বিজ্ঞানের উৎকর্ষতার এই যুগে বিজ্ঞানময় কুরআন অধ্যয়নের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের নিজেদের মেধা ও যোগ্যতার মাধ্যমে বৈশ্বিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। মেলায় ছাত্র-ছাত্রীদের তৈরি শতাধিক সৃজনশীল প্রজেক্ট প্রদর্শিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সনদ ও শ্রেষ্ঠ ১২টি প্রজেক্টকে পুরস্কৃত করা হয়।

এতে বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল হিজবুন নাহার, সিনিয়র কো-অর্ডিনেটর ফাহমিদা কাউনাইন, প্রাইমারি কো-অর্ডিনেটর ইসমাত জাহান, জুনিয়র কো- অর্ডিনেটর নার্গিস আকতার, মতলুবা নাসরিন, সোহানা ইসলাম, দেলোয়ার হোসাইন ও ঋতুপর্ণা চৌধুরী প্রমূখ। সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকমণ্ডলির অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট