1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক 

পটিয়ায় ‘স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশন’র মাসব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচির উদ্বোধন।

  • সময় শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৪৩৬ পঠিত

(সামাজিক সেচ্ছাসেবী সংগঠন) পটিয়ায় স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশনের আয়োজনে আজ ৭ নভেম্বর পটিয়া পৌরসভার ৮-৯ নং ওর্য়াডের বিওসি রোড সংলগ্ন লায়লা ফামের্সীতে মাসব্যাপী ফ্রী রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সংগঠনের উপদেষ্টা, এপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি আলমগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন পটিয়া এস এ স্মৃতি সংসদের সভাপতি, সমাজ সেবক মফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন পটিয়া এস এ স্মৃতি সংসদ এর সহ-সভাপতি আল রায়হান চৌধুরী সোহেল, সমাজ সেবক আবদুস সালাম, সংগঠক দিদারুল আলম, সংগঠনের সভাপতি হাসান মানিক, সহ-সভাপতি মোহাম্মদ ওসমান, সহ সভাপতি আবু সালেহ নূর উদ্দীন বাপ্পি, সাংগঠনিক সম্পাদক মোঃ হিজির, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবদুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ তুহিন প্রমুখ।
এতে বক্তারা বলেন বিভিন্ন দূর্ঘনায় প্রতিদিন কারো ভাই-বোন, আত্বীয়-স্বজন গুরুতর আহত হচ্ছেন রক্তের গ্রুপ জানা থাকলে দ্রুত রক্ত দিয়ে একজন মানুষের জীবন বাঁচানো যায়।
প্রতিটি মানুষের এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হিসাবে জানা দরকার, পটিয়ায় স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশন সামাজিক দায়বদ্ধতা থেকে রক্তের গ্রুপ নির্নয়ের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে তা সত্যি প্রসংশনীয়।
এ ধরনের মহতী উদ্যোগে সমাজের মানুষের বিশদ উপকার হবে নিঃসন্দেহে। আমরা স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশনের সার্বিক সফলতা কামনা করি এবং এ সেবা গ্রহণ করার জন্য এলাকার সকল জনসাধারণকে অনুরোধ জানাচ্ছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট